৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডন থেকে লাহোর সোজা বাইকে! শুনতে সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। সব বাধা পেরিয়ে একাই মোটরসাইকেল চালিয়ে পৌঁছে গেলেন লাহোরে। সময় লেগেছে ৫৬ দিন। ব্রিটিশ-পাকিস্তানি বাইকার গুলিয়াফশন তারিকের এই দুঃসাহসিক সফর এখন সোশ্যাল মিডিয়ায় ব্যপক আলোচনা বিষয়।

ম্যানচেস্টারে বসবাসকারী গুলিয়াফশন তারিক একাই মোটরসাইকেলে চড়ে লন্ডন থেকে লাহোর পর্যন্ত সফর সম্পন্ন করেছেন। যাত্রাপথে তিনি ইউরোপ ও এশিয়ার একাধিক দেশ অতিক্রম করেন। তাঁর ভ্রমণের ভিডিও এবং অভিজ্ঞতা নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মন জয় করেছে। ভিডিওগুলিতে কখনও দেখা গিয়েছে তাঁকে, আবার কোথাও স্থানীয় মানুষ ও বাইকারদের সঙ্গে আন্তরিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। গুলিয়াফশন জানিয়েছেন, তাঁর এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল মহিলা ক্ষমতায়ন ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়া, বিশেষ করে পাকিস্তানের মেয়েদের জন্য। তাঁর কথায়, এই সফর সেই সব মহিলাদের উৎসর্গ করা, যারা এখনও নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পান না।

 

View this post on Instagram

 

A post shared by UK in Pakistan 🇬🇧🇵🇰 (@ukinpakistan)

আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

প্রথমে তাঁর পরিকল্পনা ছিল ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, গ্রিস ও তুরস্ক হয়ে পাকিস্তানে পৌঁছানোর। তবে মাঝপথে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে রুট পরিবর্তন করতে হয় তাঁকে। এটাই প্রথম নয়। এর আগেও মাত্র ২৪ বছর বয়সে একা মোটরসাইকেলে খাইবার পাখতুনখোয়া ও গিলগিট- বালতিস্তানের দুর্গম এলাকা ঘুরে আলোচনায় এসেছিলেন গুলিয়াফশান। নেটদুনিয়ায় অনেকে তাঁর এই সফরকে ‘অনুপ্রেরণার প্রতীক’ বলে অভিহিত করেছেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সমাজে, যেখানে একা বাইকে ভ্রমণ এখনও অনেকাংশে পুরুষদের ক্ষেত্র বলেই ধরা হয়, সেখানে গুলিয়াফশানের এই পদক্ষেপ অনেক মহিলার কাছে নতুন সাহসের উৎস হয়ে উঠেছে।

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা