দেশের বিভিন্ন আদালতে ঝুলে ৫ কোটির বেশি মামলা, রাজ্যসভায় জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তারিখ পে তারিখ। তারিখ পে তারিখ। দেশের নিম্ন আদালত থেকে শুরু করে শীর্ষ আদালত পর্যন্ত সুবিচার পেতে আম আদমিকে অসহনীয় ধৈর্য্যের পরীক্ষা দিতে হচ্ছে। দিনের দিন অপেক্ষা করতে করতে চটির শুকতলা ক্ষয় হয়ে যাচ্ছে। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আদালতে জমছে মামলার পাহাড়। দেশের বিভিন্ন আদালতে কত মামলা বিচারাধীন রয়েছে সেই সংখ্যা শুনলে অনেকেরই মাথা চক্কর দিতে পারে।

দেশের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে কত মামলা বিচারাধীন রয়েছে? বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আইন প্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়াল জানিয়েছেন, দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা পাঁচ কোটির গণ্ডি ছাড়িয়েছে। গত ১৪ জুলাই পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫ কোটি ২ লক্ষ ৬৮ হাজার ৭৬। তার মধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ৬৯ হাজার ৭৬৬ টি মামলা। দেশের ২৫ হাইকোর্টে চলছে ৬০ লক্ষ ৬২ হাজার ৯৫৩টি মামলা। নিম্ন আদালতে ঝুলে থাকা মামলার সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ৩৫ হাজার ৩৫৭।’

বিপুল সংখ্যক মামলা ঝুলে থাকার কারণ কী? আইন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘পর্যাপ্ত বিচারপতি এবং বিচারকের অভাব যেমন রয়েছে, তেমনই আদালতের কর্মী সংখ্যা কম। পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তাছাড়া শুনানি বার বার পিছিয়ে যাওয়া, আবেদনের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে না চলা-সহ বহু কারণ রয়েছে।’ আদালতের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সরকারের কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই বলেও জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি