অফিসের নববর্ষের উপহার! ব্র্যান্ড নিউ গাড়ি পেলেন একশো জন কর্মী

চেন্নাইয়ের ওই বেসরকারি সংস্থাটির নাম Ideas2IT।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্মীদের হাড়ভাঙা পরিশ্রম ও তার জেরে আসা সাফল্যে অত্যন্ত খুশি কোম্পানি। আর তাই নববর্ষ উপহার উপলক্ষে একশো জন কর্মীকে একেবারে ঝাঁ চকচকে নতুন গাড়ি উপহার দিল চেন্নাইয়ের একটি আইটি ফার্ম। জানা যাচ্ছে, ওই বেসরকারি সংস্থা এমন একশো জন কর্মীকে সম্প্রতি চিহ্নিত করেছে যারা গত এক বছরে দুর্দান্ত কাজ করেছে এবং যার জেরে ওই সংস্থার লক্ষ্মীলাভের রাস্তা হয়েছে আরও প্রসস্ত। আর তাতেই কেল্লাফতে। সম্প্রতি ওই একশোজন কর্মীকেই কোম্পানির তরফ থেকে নতুন মারুতি সুজুকির গাড়ি দেওয়া হয়েছে বলে খবর।

চেন্নাইয়ের ওই বেসরকারি সংস্থাটির নাম Ideas2IT। এই ঘটনা প্রসঙ্গে ওই সংস্থার মার্কেটিং হেড হরি সুব্রামানিয়ান জানিয়েছেন, ‘আমরা আমাদের একশো জন কর্মচারীকে ১০০টি গাড়ি উপহার দিচ্ছি, যারা ১০ বছরেরও বেশি সময় ধরে আমাদের এই সংস্থার অংশ। বর্তমানে আমাদের ৫০০ জন কর্মী রয়েছে। আমরা যে সম্পদ পেয়েছি তা কর্মীদের ফিরিয়ে দেওয়াই হল আমাদের চিন্তাধারা।’    

 অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে Ideas2IT-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরালি বিবেকানন্দন বলেছেন যে, ‘কর্মচারীরা কোম্পানির উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করেছে। কোম্পানি তাঁদের গাড়ি উপহার দিচ্ছে না, তাঁরা তাঁদের কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করেছেন।’ এই সঙ্গে তিনি আরও বলেন, ‘সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যখন আমাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করব তখন আমরা আমাদের সম্পদ সকলের সঙ্গে ভাগ করে নেব। এই গাড়িগুলিকে পুরস্কৃত করা হল তারই প্রথম পদক্ষেপ। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।’ 

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের