IRCTC-র ওয়েবসাইটের বড় ত্রুটি ধরিয়ে দিল স্কুল পড়ুয়া!

ভারতীয় রেলে অনলাইন টিকিট বুকিং অ্য়াপের প্রযুক্তিগত ত্রুটি ধরিয়ে দিল চেন্নাইয়ের এক স্কুল পড়ুয়া। পি রেঙ্গানাথান নামে মাত্র ১৭ বছর বয়সের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেলে অনলাইন টিকিট বুকিং অ্য়াপের প্রযুক্তিগত ত্রুটি ধরিয়ে দিল চেন্নাইয়ের এক স্কুল পড়ুয়া। পি রেঙ্গানাথান নামে মাত্র ১৭ বছর বয়সের ওই ছাত্রের কাণ্ড দেখে তাজ্জব IRCTC-র আধিকারিকরাও। জানা যাচ্ছে, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়েই ওই ছাত্র IRCTC-র ওয়েবসাইটের ত্রুটি ধরে ফেলেন। এবং বিষয়টি যে বেশ গুরুতর সেটাও বুঝতে দেরি হয়নি ওই স্কুল পড়ুয়ার। সঙ্গে সঙ্গেই বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের নজরে আনে পি রেঙ্গানাথান।

ওই ছাত্রের দাবি, টিকিট বুকিং করার জন্য IRCTC-র ওয়েবসাইটে ঢুকেই সে বুঝতে পারে বড়সড় গোলমাল আছে। তাঁর দাবি, সে অন্যান্য যাত্রীদেরও তথ্য অ্যাকসেস করতে পারছিল। সে বুঝতে পারে IRCTC ওয়েবসাইটের Insecure Object Direct Reference (IODR)-এর দুর্বলতা রয়েছে। ফলে অন্যান্য যাত্রীদের ভ্রমণের যাবতীয় তথ্য অ্যাকসেস করা যাচ্ছে। ওই দুর্বলতার ফাঁক গলে ওই ছাত্র অন্যান্য যাত্রীদের নাম, লিঙ্গ, বয়স, পিএনআর নম্বর, ট্রেনের বিবরণ, প্রস্থান স্টেশন এবং যাত্রার তারিখ উদ্ধার করে ফেলে।

এরপরই ওই স্কুল ছাত্র বুঝতে পারে বহু যাত্রীর ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে গেলেই বিপদ হওয়া সময়ের অপেক্ষা। সঙ্গে সঙ্গে বিষয়টি Indian Computer Emergency Response Team (CERT-In)-কে জানান সে। আইআরসিটিসি জানিয়েছে, গত ৩০ অগাস্ট এই মর্মে একটি অভিযোগ জমা পড়েছিল। এবং সেপ্টেম্বরের ২ তারিখের মধ্যে এই ত্রুটি সংশোধন করে ফেলা হয়েছে। পাশাপাশি পি রেঙ্গানাথানকে ধন্যবাদও জানিয়েছেন রেলের আধিকারিকরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল