ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাকশন দেওয়ায় ছোটবেলার বন্ধুর হাতে প্রাণ গেল কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফেসুবকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা করল বাল্যবন্ধু। মৃতের নাম নাঈম বাদশা,বয়স ১৮ বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। মৃত পড়ুয়া দেশটির শেরপুরের বাসিন্দা। ছেলেক হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা। তাদের দাবি অভিযুক্তকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।

ইতিমধ্যেই এই ঘটনায় সবুজ নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, নাঈম বাদশার বাল্যবেলার বন্ধু ছিলেন সবুজ। তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভাল ছিল। নাঈম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সম্প্রতি ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ার দরুণ রেগে গিয়ে নাঈমকে খুন করে সবুজ। এরপর গ্রামবাসীরা তাকে আটকে দেয়। তাকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কোন কারণে তাকে খুন করা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকরিকরা।

মৃতের পরিবারের অভিযোগ গাজীপুরে একটি কারখানার নিরাপত্তা প্রহরীর কাজ করত সবুজ। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন সবুজ।শনিবার(২৯ মার্চ)সকাল সাড়ে ১০ টার দিকে নাঈমকে ফোন করে সবুজ। এরপর তাকে দরকারি কথা আছে বলে ডেকে পাঠায়। সবুজের ফোন পেয়ে ছুটে যান নাঈম। এরপর সবুজ নয়াবিল বাজারের ডাচ বাংলা ব্যাংকের পিছনে ভোগাই নদীর নির্জন এলাকায় নাঈমকে ডেকে নিয়ে যায়। এইসময় ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় তারা।এরপর ছেলে আর ফেরে না।দীর্ঘক্ষণ হয়ে যাওয়ায় ছেলে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবারের লোকজন।

স্থানীয়রা জানায়,নাঈম আর সবুজের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়।এরপর নাইমকে পেছন থেকে পরপর তিনবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ।নাঈমের চিৎকারে ছুটে আসে সবুজ।রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে নাঈম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।পরে দ্রুত নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন