৩৯ মাস বাদে করোনা নিয়ে ‘বিশেষ সতর্কতা’ প্রত্যাহার বিশ্ব স্বাস্থ্য সংস্থার

টানা তিন বছর বাদে করোনা নিয়ে বিশেষ সতর্কতা প্রত্যাহার করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৯ মাস বাদে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা প্রত্যাহার করে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ শুক্রবার বিশ্ব স্বাস্থ্যের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘করোনাভাইরাস নিয়ে এখন থেকে আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি থাকছে না।’ অর্থা‍ৎ প্রাণঘাতী ভাইরাস আর বিপজ্জনক নয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। উহান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস। কার্যত থরহরিকম্প শুরু হয়ে যায়। লণ্ডভণ্ড হয়ে যায় জনজীবন। সাধারণ মানুষকে ঘরবন্দি করেও প্রাণঘাতী ভাইরাসের করাল থাবা থেকে বাঁচানো যায়নি। করোনাভাইরাসের প্রকোপে রাশ টানা না যাওয়ায় ২০২০ সালের ৩০ জানুয়ারি ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের ছোবলে গোটা বিশ্বজুড়ে  ৬৯ লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারির পরে প্রতি তিন মাস অন্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বৈঠকে ওই সতর্কতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশ করোনাভাইরাস নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়। আর তার পরেই বৃহস্পতিবার বৈঠকে বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় করোনা নিয়ে বিশ্বজুড়ে জারি সতর্কতা তুলে নেওয়া হবে। এদিন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, করোনাভাইরাস নিয়ে আর বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি থাকছে না।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?