অন্য রূপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেনাল্টি পেয়েও ফেরালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল (28 নভেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরান ও পার্সেপোলিসের খেলা ছিল। কিন্তু এ দিন রোনাল্ডোকে দেখা গিয়েছিল অন্যরূপে। সাধারণত প্রতিপক্ষের ডি বক্সে ফাউল আদায় করে পেনাল্টি পেলে সেটা দ্রুতই গোলে পরিণত করে রোনাল্ডো। সবাই এভাবেই তাকে চেনে।

ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রোনাল্ডো। কয়েক মুহূর্তের জন্য তাঁকে দেখে মনে হয়েছিল তিনি পার্সেপোলিসের ফুটবলার। রোনাল্ডো পেনাল্টি ফিরেয়ে দেওয়ার ম্যাচে ইরানের বিপক্ষে গোল শূন্য হয়ে ড্র করেছে আল নাসের। যদিও জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁর দল।

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় মিনিটে। বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনাল্ডো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে রোনাল্ডো হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের ফাউল পুনরায বিবেচনা করতে বলেন। তিনি দাবি করেন, এটা ফাউল ছিল না। এরপর চীনা রেফারি মা নিং মনিটরে দেখে তাঁর সিদ্ধান্ত বদল করেন।

ম্যাচের শুরুতে রোনাল্ডো উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসরকে বেকায়দায় পড়তে হয়। ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনাল্ডো একজন কম নিয়েই খেলতে হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে যায় রিয়াদের ক্লাবটি।

এই ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনাল্ডো, যেখানে শীর্ষে ওঠার থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট