রস চুরি ঠেকাতে অভিনব ভাবনা, গাছে হাঁড়ির সঙ্গে শিকল বাঁধেন গাছি দীপক মজুমদার

দীপক জানান, গ্রামের ১৭টি গাছ কাটেন প্রতিদিন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারে বারে খেজুর গাছ থেকে রস-সহ হাঁড়ি উধাও হয়ে যেত। রসিকজন যে এই কাজ করত তা বুঝতে দেরি হয়নি বাংলাদেশের গাছি দীপক মজুমদারের (Dipak Majumdar)। আর এই রস চুরি ঠেকাতে এবার অভিনব সিদ্ধান্ত নিলেন দীপক মজুমদার। চুরি ঠেকাতে তিনি খেজুর গাছের সঙ্গে রসের হাঁড়ি বেঁধে রাখেন শিকল দিয়ে।

শীতের মরসুমে খেজুরের রস বাঙালির রসনা তৃপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। খেজুর গাছ থেকে সেই রস সংগ্রহ করেন যারা তাদেরকে কোথাও বলা হয় গাছি আবার কোথাও বলা হয় শিউলি। বাংলাদেশের গাছি দীপক মজুমদারের অভাবের সংসার। বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের বাসিন্দা তিনি। ছোট থেকেই তিনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেন। কিন্তু ক্রমাগত গাছ থেকে রস চুরি হয়ে যাওয়ার ঘটনায় তাঁর আর্থিক ক্ষতি হতে থাকে। অবশেষে চুরি ঠেকাতে খেজুর গাছে রসের হাঁড়ি শিকল দিয়ে তালাবদ্ধ করেছেন।

দীপক জানান, গ্রামের ১৭টি গাছ কাটেন প্রতিদিন তিনি। বাবার কাছ থেকে খেজুর গাছ কাটা শিখেছেন। তাঁর বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় প্রায় দেড়শ গাছ কাটতেন। বর্তমানে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে সপ্তাহে তিন দিনে ১৭টি গাছ কাটেন তিনি। দুই দিনের রস নেন দীপক। আর একদিনের রস নেন গাছের মালিক। কিন্তু বর্তমানে গাছ থেকে হাঁড়ি-সহ রস চুরি হয়ে যাচ্ছিল। এরপর তিনি শিকল বেঁধে রাখার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে দীপক মজুমদার জানান, ‘প্রতিদিন ১৭টি গাছে চার থেকে পাঁচ হাঁড়ি রস হয়। গত কয়েকদিন ধরে দুটি খেজুর গাছের রস প্রতিদিন চুরি হচ্ছে। রসের সঙ্গে হাঁড়িও চুরি হয়ে যাচ্ছে। কোনোভাবে রক্ষা করা সম্ভব ছিল না। এজন্য বেশ কয়েকদিন কষ্ট করে পাহারা দিয়েছি। তাতেও লাভ হয়নি। পাহারা শেষ হলে আবারও চুরি হয়। এ কারণে এক মাস আগে ৬০০ টাকা খরচ করে দুই হাঁড়িতে লোহার শিকল ও তালা দিয়েছি। এরপর আর রস ও হাঁড়ি চুরি হয় না। বাকি ১৫টি গাছের রস চুরি না হওয়ায় তাতে তালা দিইনি।’

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস