জেনে রাখুন, ভুলেও কাকের ক্ষতি করবেন না, ১৭ বছর পর্যন্ত বদলা নিতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি : কারোর মনে ক্ষোভ জন্মালে নিজেকে সামলে রাখা খুব কঠিন। অনেকে রাগ নিজের মনের মধ্যে পুষে রেখে দেয়। কিন্তু একজন মানুষ কতদিন রাগ পুষে রাখতে পারে ? সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঠিক হলে সকলেই তা ভুলে যায়। কিন্তু এমন একটা পাখি আছে যে এক নয় দুই নয়, দীর্ঘ ১৭ বছর ধরে নিজের মনের মধ্যে রাগ পুষে রাখতে পারে। জানেন কী কোন প্রাণীর এমন স্মৃতিশক্তি আছে ? তা আর কেউ না,তা হল কাক। বাংলায় একটা প্রবাদ আছে ‘অপমানিত কাকের ক্রোধের মত আর কোনো নারকীয় ক্রোধ নেই’। ভুলেও কাককে রাগাবেন না। নইলে ১৭ বছর পর এসে প্রতিশোধ নিতে পিছু পা হবে না এই পাখি। শত্রুর মুখ চিনে রাখতে এরা সিদ্ধহস্ত।

গবেষণায় দেখা গেছে, অত্যন্ত বুদ্ধিমান এই পাখিগুলো ১৭ বছর পর্যন্ত তাদের প্রতি যে কোনো রকম হুমকি বা বিরক্তির ঘটনা মনে রাখতে পারে।শুধু তাই নয় সেই ক্ষোভও দিব্যি পুষে রাখতে পারে।

তাই যদি কোনো কাক আপনাকে হঠাৎ আক্রমণ করে বা আপনাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে, তবে মনে করে দেখুন, গত দুই দশকের মধ্যে আপনি সেই কাকটিকে বা তাঁর কোনো বন্ধু বা আত্মীয়কে বিরক্ত করার মতো কোনো কাজ করেছেন কিনা ? যদি মনে পড়ে সঙ্গে সঙ্গে শুধরে যান। না হলে কাকের খপ্পর থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে।

গবেষকদের কথায় কাকেরা হুমকি মূলক কোন আচরণকে হয় ক্ষমা করতে পারে না, নয়তো তা কাকেরা করতে চায় না। বরং তারা তাদের বুদ্ধিমত্তার কারণে বিশেষ করে চমৎকার স্মৃতিশক্তি ব্যবহার করে তাদের প্রতি অন্যায়কারীদের খুঁজে বের করতে। খুঁজে পেলে দীর্ঘসময় ধরে বিরক্ত করে শত্রুদের।

আরও পড়ুন : বছরের প্রথম দিনে ঘরে টাঙান ঘোড়ার ছবি, এই দিকে রাখলে সাফল্য মিলবেই….

উল্লেখ্য,২০০৬ সালে একটি কাকের দলকে নিয়ে গবেষণা করেছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জন মার্জলাফ। তখন তিনি এই নতুন বিষয়টি আবিষ্কার করেন। তিনি একটি দানবের মুখোশ পরে একটি জালের মাধ্যমে সাতটি কাক ধরেন এবং সেগুলোর গায়ে শনাক্তকরণ ব্যান্ড পরিয়ে দেন। বিজ্ঞানী জন যখন এই কাজ করছিলেন তখন সেখানে উপস্থিত অন্যান্য কাকেরাও এটি লক্ষ্য করেছিল। এরপর যখনই দানবের মুখোশ পড়ে জন ক্যাম্পাসের বাইরে ঘোরঘুরি করতেন তখনই  তাঁকে কাকের দল ধাওয়া করত। ওই কাকগুলোর আচরণে পরিস্কার বোঝা যেত তারা রেগে আছে। এই অভিজ্ঞতা তাঁর নিজের জন্য ভীতিকর ছিল বলে জানিয়েছিলেন অধ্যাপক মার্জলাফ।

আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলি করছেন ? সাবধান ধেয়ে আসবে ভয়ংকর বিপদ…

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল