স্বপ্নের পদ্মা সেতুর এক বছর পূর্তি, টোল আদায় ৭৯৫ কোটি টাকার

গত বছর ২৫ জুন পদমা সেতুর উবোঙ্কন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো গর্বের পদ্মা সেতুর। গত বছরের ২৫ জুন খরস্রোতা পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরের দিন অর্থা‍ৎ ২৬ জুন ভোর থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় সেতু। গত এক বছরে স্বপ্নের সেতু দিয়ে যাতায়াত করেছে ৫৬ লক্ষ যানবাহন।গড়ে প্রতিদিন যাতায়াত করেছে ১৫ হাজার দক্ষ টোল ট্যাক্স বাবদ আদায় হয়েছে ৭৯৫ কোটি টাকা। তবে টোল আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূর্ণ হয়নি।  

বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল খরস্রোতা পদ্মার ওপরে সেতু। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস সহ বিএনপি’র যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করে নির্মাণ করেছেন পদ্মা সেতু। স্বপ্নের সেতু নির্মাণে খরচ হয়েছে ৩২ হাজার ৬০৬ কোটি টাকা। চালুর পর পদ্মা সেতু দেশের দক্ষিণ এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে। এখন ঢাকা থেকে বরিশালে পৌঁছনো যাচ্ছে ০ তিন–চার ঘণ্টায়। খুলনায় যেতে লাগছে চার ঘণ্টা। পণ্য পরিবহণও সহজ হয়েছে।

সেতু বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে টোল বাবদ আদায় হয়েছে ৭৯৫ কোটি টাকা। টোল বাবদ আদায় অর্থ থেকে সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের চার কিস্তি বাবদ ৬৩২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। গত বছরের ৮ জুলাই পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। যানবাহন পারাপার হয়েছে ৩২ হাজার ৭২৩টি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য