অম্বুবাচীতে ভুলেও করবেন না এই কাজ, হতে পারে সাড়ে সর্বনাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী, যা মূলত ধরিত্রীমাতার ঋতুমতী বা রজঃস্বলা দশার প্রতীক। এই সময় প্রকৃতি ও দেবী মাতৃশক্তির বিশ্রামের কাল। আগামী রবিবার ২২ জুন অম্বুবাচী আরম্ভ ও শেষ ২৫ জুন, বুধবার। পুরাণ ও শাস্ত্র অনুসারে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে ধরিত্রীমাতা ঋতুমতী হন। এই ঋতুমতী দশার কারণে পৃথিবীকে যেমন বিশ্রাম দেওয়া হয়, তেমনি সমাজেও কিছুদিনের জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে। এমনকী এই সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। এই সময়ে বন্ধ রাখা হয় কামাক্ষ্যা মন্দিরের দ্বার। তাই এই সময়ে কিছু কাজ একেবারেই নিষিদ্ধ, আবার কিছু বিশেষ আচার পালন করলে বিশেষ ফল লাভের কথাও বলা হয়েছে পুরাণ ও তন্ত্রশাস্ত্রে। চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীতে কী কী করা উচিত নয় এবং কী করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।

 

  • অম্বুবাচীতে যা করা একেবারে নিষিদ্ধ:

১. ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ:

এই সময় ধরিত্রীমাতা ঋতুমতী অবস্থায় থাকেন বলে মনে করা হয়। তাই ভূমি কর্ষণ (চাষাবাদ) বা গাছপালা রোপণ করলে তা ধরিত্রীমাতার অবমাননার সমান বলে গণ্য হয়। এতে শস্যনাশের সম্ভাবনা থাকে।

২. গৃহপ্রবেশ, বিবাহ, নামকরণ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি শুভকর্ম নিষিদ্ধ:

এই সময়  কোনও মাঙ্গলিক কাজ, যেমন নতুন বাড়িতে ওঠা, বিবাহ সম্পাদন, নতুন ব্যবসা শুরু করা অশুভ ফলদায়ী বলে মনে করা হয়। এসব কাজের পরিণামে পরিবারে কষ্ট বা অশান্তির সম্ভাবনা থাকে বলে বিশ্বাস।

৩. বিশেষ পুজো নিষেধ:

অম্বুবাচীর সময়ে নতুন বা বিশেষ কোনও পুজো নিষিদ্ধ। তবে যেহেতু জগন্নাথদেবের রথযাত্রা এই সময় পড়লে তা নিয়ম মেনে পালন করা যায় কারণ এটি ‘নিত্যকর্ম’। কিন্তু কাম্য কর্ম যেমন মানতের পুজো, সংকল্পপুজো, নবগ্রহপুজো ইত্যাদি এ সময়ে করা বারণ।

৪. দেবী মূর্তি বা পটকে ঢেকে রাখা বাধ্যতামূলক:

যাঁরা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, চণ্ডী, শীতলা ইত্যাদি দেবীর পুজো করেন, তাঁদের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। এই সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে থাকেন। তাই স্পর্শ, স্নান, সাজানো, নতুন বস্ত্র প্রদান নিষিদ্ধ।

৫. মন্ত্রপাঠ ও পূজা সংযত রাখতে হবে:

অম্বুবাচীর সময় দেবী পূজার নিয়ম একেবারে সরল। কোনও মন্ত্রপাঠ না করে শুধু ধূপ-দীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। স্পর্শও বারণ। নিবৃত্তির পর দেবীকে স্নান করিয়ে পূর্ণ পুজো আবার শুরু হয়।

৬. তুলসী গাছের গোড়া উঁচু করবেন না:

এই সময় তুলসী মাটিতে স্পর্শ নিষিদ্ধ। তুলসী গাছের গোড়ায় মাটি দেওয়া বারণ। তবে যাঁরা তান্ত্রিক বা শাক্তমন্ত্রে দীক্ষিত, তাঁরা জপ করতে পারেন, কারণ জপে কোনও দোষ নেই।

৭. গুরুপুজো  বন্ধ নয়:

অম্বুবাচীর সময় গুরুপুজো অব্যাহত থাকে। গুরুমা হলেও তাঁর পুজো করতে বাধা নেই। গুরু ও গুরুমার সেবার মধ্য দিয়ে বিশেষ ফল লাভ হয়।

 

  • অম্বুবাচীতে যা করলে বিশেষ ফল মেলে:

১. ইষ্টমন্ত্র জপ করুন:

গুরুপ্রদত্ত ইষ্টমন্ত্র এই সময়ে যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীর তিন দিন ও চতুর্থ দিন এই জপ করলে জীবনে শান্তি, সাফল্য ও সিদ্ধিলাভ হয়।

২. সৌভাগ্যকুণ্ডে পুজো করুন:

কামাখ্যা মন্দিরের সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পারে স্নান, তর্পণ ও গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর হয়, সাফল্য আসে। এমনকি দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভফল মেলে।

৩. হোম করুন:

নিজের ইষ্টমন্ত্রে বিধি মেনে অগ্নিস্থাপন করে হোম করলে বিশেষ সিদ্ধিলাভ হয়। অর্থ, যশ ও শক্তি অর্জনের পথ খুলে যায়।

৪. মধ্যরাতে প্রার্থনা করুন:

অম্বুবাচীর মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকট গোপন মনে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছাপূরণ হয়। মনে করা হয় এই সময় দেবী বিশেষ প্রসন্ন থাকেন।

৫. আম ও দুধ সেবন করুন:

এই সময়ে আম ও দুধ খেলে সর্পভয় এক বছর দূর থাকে বলে জনবিশ্বাস রয়েছে। তাই বিশেষভাবে অম্বুবাচিতে আম ও দুধ খাওয়া কল্যাণকর।

 বিশেষ নির্দেশ:

যে কোনও সম্প্রদায়ের ব্যক্তির উচিত এই বিধি পালন করা। এতে অন্তর শুদ্ধ হয়, দেবীর কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয়। অম্বুবাচী তাই শুধু নিষেধের উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও সিদ্ধিলাভের মহা সুযোগও বটে।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের