চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CNN-এর প্রেসিডেন্ট পদ ছাড়ছেন ক্রিস লিস্ট

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: লাগাতার সমালোচনার মুখে পড়ে ইস্তফা দিচ্ছেন মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ক্রিস লিস্ট। তাঁর জায়গায় অস্থায়ীভাবে ওই দায়িত্ব পালন করবেন এমি এন্টেলিস। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমটির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে সিএনএনের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জেফ জাকার। তাঁর জায়গায় ২৬ ফেব্রুয়ারি নিযুক্ত হয়েছিলেন ক্রিস লিস্ট। কিন্তু গত ১৫ মাসে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করার সময়ে একাধিকবার বিতর্কে জড়ান এক সময়ের দাপুটে প্রযোজক ও উপস্থাপক। সিইও’র দায়িত্ব নিয়েই ‘সিএনএনের’ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা জন হারউড, ব্রায়ান স্টেলারদের চাকরি থেকে ছাঁটাই করেন তিনি।

দাপুটে সংবাদমাধ্যমটি ঠিকভাবে পরিচালনা করতে না পারার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।  এমনকী দর্শকদের কাছেও ক্রমাগত গুরুত্ব হারাতে থাকে সিএনএন। র‍্যাঙ্ক ও রেটিংয়ের ক্ষেত্রেও প্রতিযোগী সংস্থাগুলির সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়তে থাকে। সম্প্রতি ‘দ্য আটলান্টিক ম্যাগাজিনে’ লিস্টকে নিয়ে ১৬ হাজার শব্দের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের জেরে গত সোমবার ক্ষমাপ্রার্থনাও করেন সিএনএনের প্রেসিডেন্ট। বুধবার লিস্টের সঙ্গে বৈঠক করেন সিএনএনের মালিক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসল্যাভ। বৈঠকের পরে তিনি বলেন, ‘শিগগিরই সিএনএনের প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন লিস্ট।’

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ