সীমান্ত রক্ষার চাকরি পেল বিএসএফের গুলি খেয়ে তার কাঁটায় ঝুলে থাকা ফেলানির ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৪ বছর আগে সীমান্তের তার কাঁটায় এক কিশোরীর উল্টো করে ঝুলে থাকার ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ওই পাশবিক আচরণের নিন্দার ঝড় উঠেছিল গোটা বিশ্ব জুড়ে। শয়তানদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন মানবাধিকার কর্মীরা। বহুল চর্চিত সীমান্ত হত্যার শিকার ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেনই (২০) এবার উর্দি গায়ে সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাঁকে বিজিবির জওয়ান হিসাবে নিয়োগ করা হয়েছে। দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ফেলানীর ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে ফেলানীর বাবা নূর ইসলাম-সহ বিজিবির ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সংসারের ঘানি টানতে সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি দিয়েছিল ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা ফেলানী খাতুন। ২০১১ সালে ৭ জানুয়ারি ১৪ বছরের মেয়ে ফেলানীকে নিয়ে দেশে ফিরছিলেন তার বাবা নূর ইসলাম। পরের দিন ৮ জানুয়ারি পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের আমজাদ হোসেনের সঙ্গে ফেলানীর বিয়ের কথা ছিল। ৭ জানুয়ারি সীমান্তে মই বেয়ে কাঁটাতার টপকে আসেন ফেলানীর বাবা। বাবার পরে টপকাতে গিয়ে গুলিবিদ্ধ হন ফেলানী। এতে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় নির্মমভাবে মৃত্যু হয় তার। এর পর ঘণ্টার পর ঘণ্টা কাঁটাতারের সঙ্গে ঝুলে থাকে ফেলানীর লাশ। অভিযোগ, বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটায়। কাঁটাতারে ফেলানীর ঝুলে থাকার ছবি দেশ-বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে।

সমালোচনার মুখে ২০১৩ সালের অগস্টে ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস আদালতে বিচার শুরু হয়। মূল অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। পরে ২০১৪ সালে নতুন করে বিচার শুরু হলে অমিয় ঘোষ মামলা থেকে আবারও খালাস পান। একই বছরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ফেলানির বাবার পক্ষ হয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করেন। সর্বশেষ ২০২০ সালে ১৮ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে যায়। মামলার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে ফেলানীর পরিবারকে।

এদিন বিজিবিতে চাকরির নিয়োগপত্র পাওয়ার পরে খানিকটা আবেগাপ্লুত হয়ে ফেলানীর ভাই আরফান হোসেন বলেন, ‘দিদি যখন বিএসএফের গুলিতে মারা গিয়েছিল তখন আমি বড্ড ছোট। কিছুই মনে নেই। বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করব। দিদির নৃশংস হত্যাকাণ্ডের পর মানুষের প্রতিবাদ আমাকে অনুপ্রাণিত করেছে বিজিবিতে যোগ দিতে। আজ সেই স্বপ্ন পূরণ হল। বিজিবিকে ধন্যবাদ জানাই আমাকে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।’

 

 

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়