মুকেশ আম্বানিকে প্রাণণাশের হুমকি দিয়ে ফোন, আটক এক

মুম্বইয়ের রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে আট বার হুমকি ফোন আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার  (Reliance Chairman) মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মহম্মদ আফজাল নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফোনের লোকেশন শনাক্ত করে সোমবার দুপুরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি মানসিক বিকারগ্রস্ত। তবে কোনও ঝুঁকি না নিয়ে হুমকি ফোন পাওয়ায় রিলায়েন্স কর্ণধার ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রিলায়েন্স কর্ণধার (Reliance Chairman) ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে এদিন সকালে গিরগাঁওয়ে অবস্থিত রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (Reliance Fondation Hospital) ল্যান্ড লাইন নম্বরে তিন থেকে চার বার ফোন আসে। মিনিট তিনেকের মধ্যে একাধিকবার ফোন করে আফজাল। ফোনে সে হুমকি দেয়, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারের সব সদস্যকে প্রাণে মেরে ফেলা হবে। প্রথমদিকে বিষয়টিতে গুরুত্ব না দিলেও বার বার ফোন আসায় নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়। গত বছর ফেব্রুয়ারিতে মুম্বইয়ে রিলায়েন্স কর্ণধারের বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। গাড়ির ভিতর থেকে ২০টি বিস্ফোরক পদার্থ ‘জিলেটিন’ পাওয়া যায়। বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নিশানায় থাকায় জেড ক্যাটগরির (Z Category) নিরাপত্তা পেয়ে থাকেন আম্বানি।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামা হয়।  ফোনের সূত্র ধরে আফজালকে আটক করা হয়। ইতিমধ্যেই তাকে জেরা করা শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধৃত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল