সরস্বতী আসেন না এখানে, চৌধুরী বাড়িতে মায়ের সঙ্গে একচালায় থাকেন বারো ভুঁইয়ার গোবিন্দজিউ

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি: রাজা বা রাজত্ব কিছুই আজ নেই। তবুও রয়ে গিয়েছে বর্ণময় ইতিহাস এবং জনশ্রুতি। পুজো এলেই যেন সেই সব জনশ্রুতির পোয়া বারো। তারা যেন প্রাণ পায় এই সময়টায়। বাংলার বারো ভুঁইয়ার ইতিহাস আমরা পড়েছি। এই বারো ভুঁইয়া শব্দটি কীভাবে জড়িয়ে গিয়েছিল চৌধুরীদের দুর্গা আরাধনার সঙ্গে তা জানব আজ। চৌধুরীদের ঠাকুরদালান আজও তাদের ইতিহাসের সাক্ষী দেয়। বৈদ্যবাটির চৌধুরীদের ঠাকুরদালানে পূজিত হন দেবীর একচালার ছবি। তাতে স্থান নেই দেবী সরস্বতীর। তাঁর জায়গায় বিরাজ করেন গোবিন্দ জিউ মুরলীধর ও কৃষ্ণ কানাইয়া।

বৈদ্যবাটির রবীন্দ্রনগরে পুজো হয় এই একচালা প্রতিমার। কার্তিকের মাথার ওপর চৌধুরীদের স্থাপন করা বংশীবাদনরত মূর্তি সেই বারো ভুঁইয়াদের সময়কাল থেকে পুজো পাচ্ছে। ওপার বাংলা থেকে দেবী ভদ্রাসন পার করে এপারে চলে আসেন। প্রতিমায় কোনও বদল আসেনি। তার ফলে প্রায় সাড়ে চারশো বছর ধরে বিরল দর্শন একচালায় প্রাণ প্রতিষ্ঠা হয়ে চলেছে দেবী দুর্গার।

চৌধুরীদের শিকড় আকবরের আমলের অবিভক্ত বঙ্গদেশে। সেই সময় যশোর ছিল সমগ্র ভারতবর্ষেরই অংশ। তাই বাংলাদেশের যশোরে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অন্যতম বারো ভুঁইয়া প্রতাপাদিত্য ও তার কাকা বসন্ত রায়। এদিকে সেই সময়ই ফরিদপুরের অত্যন্ত ক্ষমতাশালী, বিদ্বান পুরুষ ছিলেন শিবরাম সার্বভৌম। চৌধুরীদের ইতিহাস ঘাঁটলে দেখা যায় ১০২০ বঙ্গাব্দে বসন্ত রায় মতান্তরে প্রতাপাদিত্য স্বপ্নাদেশ পেয়েছিলেন। তাতে বলা হয়েছিল কুলদেবতা গোবিন্দজিউকে সার্বভৌম পরিবারের কাছে পাঠাতে হবে। বসন্ত রায় সেই সময় ওড়িশায়। এদিকে তখন সার্বভৌম বাড়িতে দুর্গা প্রতিমা তৈরি শুরু হয়ে গিয়েছে।

তার মধ্যেই গোবিন্দ জিউকে নিয়ে বসন্তরায় পৌঁছালেন সার্বভৌম বাড়িতে। জানালেন স্বপ্নাদেশের কথা। কিন্তু একচালার কোথায় থাকবেন গোবিন্দ জিউ? বলা হয় গোবিন্দ জিউকে শিবরাম লক্ষ্মী এবং নারায়ণ রূপে গ্রহণ করলেন। তার স্থান হয় দুর্গার একচালায়। চালার গঠন ঠিক রাখতে বাদ দিতে হল সরস্বতীকে। কিন্তু শিবরাম নিজে পন্ডিত মানুষ, বিদ্যা তাঁর শ্রেষ্ঠ ধন। তিনি বাগদেবীকে কেন চালা থেকে সরালেন তার উত্তর আজও পাওয়া যায়নি।

সম্ভবত লক্ষ্মী-নারায়ণ স্বামী-স্ত্রী, তাই তাঁদের একইসঙ্গে রাখতে চেয়েছিলেন সার্বভৌম। অন্যদিকে কার্তিক-গণেশ পুরুষ দেবতা, সেই সময় এক দেবীর জন্য দুই পুরুষ দেবতাকে সরাবেন এমন মূর্খ আর কেই বা ছিলেন! সম্ভবতই নারী হওয়ার অপরাধেই সরস্বতী হয়েছিলেন ব্রাত্য। শিবরাম নিজেই তৈরি করে গিয়েছিলেন পুজোর নিয়ম। সেই নিয়মেই আজও পুজো হয়ে চলেছে চৌধুরীদের বাড়িতে। ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হলে সার্বভৌম পরিবার  এদেশে চলে আসেন। বৈদ্যবাটির গোবিন্দ নগরের তৈরি হয় তাদের নয়া বসতি। ১৭ শরিক মিলে তৈরি করেন দুর্গার বাসস্থান। আর ঠিক সেইদিনই স্বাধীন ভারতের দুর্গাপুজোর ইতিহাসে জুড়ে গিয়েছিল এক অনন্য পালক।

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী