আজও কফিনের মধ্যে লাশ ঝুলিয়ে রাখা হয় উঁচু পাহাড়ে! জেনে নিন কোথায়

Share:

নিজস্ব প্রতিনিধি : আমাদের বিশ্বে তিনটি অদ্ভূত দেশ আছে যেখানে মৃতদেহ দাহ বা কবর দেওয়া হয় না।  এবার ভাবছেন তো তাহলে নিশ্চয়ই কফিনে। কিন্তু আপনি কি জানেন কফিনের মধ্যে ও নয় ঝুলিয়ে রাখা হয় উঁচু পাহাড়ে।  জানেন কেন করা হয় এসব ?  আর এই অঞ্চলগুলো ভূতুড়ে নামে পরিচিত কেন ? আকর্ষণীয় স্থান হিসেবে এগুলি অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে জেনে নিন কেন এগুলো করা হয়-

কোথায় হয়ে থাকে : এইসব রহস্য সমাধানে যুগ যুগ ধরে হাজার হাজার সাহসী এবং রোমাঞ্চপ্রেমী মানুষ এক দেশ থেকে অন্যদেশে ছুটে বেরিয়েছেন এবং আজও বেরোচ্ছেন। তবে আপনি যদি সাহসী হন তবেই যেতে পারেন এইসমস্ত জায়গাগুলোতে।এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশের ঐতিহ্য। চিন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। যেগুলো ঝুলন্ত কফিন নামে পরিচিত। পাহাড়ের মুখে এগুলো স্থাপন করা হয়ে থাকে।

প্রচলিত বিশ্বাস : ঝুলন্ত কফিন নিয়ে নানা বিশ্বাস রযেছে। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পাহাড় চুড়োয় মৃতদেহ ভরা কফিন ঝোলানোর রীতি ছিল। তবে সেই প্রথা আজও বিলুপ্ত হয়ে যায় নি। কথিত আছে, এক চিনা রাজবংশ এই প্রথার প্রবর্তন করে। সেই সময় বিশ্বাস করা হত যে, এরকম করলে সহজেই প্রকৃতিতে ফিরে আসা যায় এবং দ্রুত স্বর্গ লাভ করা যায়।

লৌকিক বিশ্বাস : প্রাথমিকভাবে যখন লাশের কফিন পাহাড়ে ঝোলানো হতো, তখন মানুষ তার চারপাশে ঘোরাঘুরি করার সাহসও পেত না। অনেকের বিশ্বাস, অন্ধকারে প্রেতাত্মারা এই কফিনের আশপাশে ঘুরে বেড়ায়। তাই আজও সূর্যাস্তের পর কেউ কফিনের কাছে যেতে সাহস পান না। মাঝরাতে এখান থেকে নাকি অদ্ভুত সব আওয়াজ আসে।

জীবন্ত লাশ :  অনেকে এটা দেখে ভয় পেতেন। পাহাড়ের ওপর পরপর কফিন ঝুলিয়ে রাখা যতটাও না ভয়ের, তার থেকে বেশি ভয় হয় সেই কফিনের মধ্যে হাজার হাজার লাশ রয়েছে। মনে হয় যেন জীবন্ত লাশ ঝুলছে। তাই সেখানে মানুষ যেতে আজও ভয় পায়। সূর্যাস্তের পর সেখানে যাওয়া বারণ আছে। বিশ্বের এই তিন দেশের ঝুলন্ত কফিনের কাহিনি বেশ বিখ্যাত

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ