রবিবার গঙ্গায় তর্পণ করতে গিয়ে ডুব দেবেন আমজনতা, মস্তিস্কখেকো অ্যামিবা কী শরীরে প্রবেশ করবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়া অ্যামিবা হয়ে উঠেছে ভয়ঙ্কর। বিজ্ঞান বলে এই প্রাণী এক কোষী। এতই ক্ষুদ্র যে নাক মুখ দিয়ে প্রবেশ করতে পারে খুব সহজে। তারপরেই সোজা হানা মস্তিষ্কে, ঘিলু খেয়ে এমন অবস্থা করে যে মারাত্মক ক্ষত তৈরি হয়। সেই ক্ষততে প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। মস্তিষ্ক খেয়ে বেঁচে থাকা অ্যামিবার মারাত্মক আক্রমণ ঘটেছে কেরলে। সেখানে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ১৯ জনের। তার পরেই শুরু হয়ে আতঙ্ক। আগামীকাল রবিবার মহালয়া। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে বহু মানুষ যাবেন গঙ্গার ঘাটে। এদিকে কেরলের ঘটনা তো এখন লোকের মুখে মুখে। ফলে জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। অনেকেরই মনে আতঙ্ক গঙ্গায় ডুব দিলে নাক দিলে নাক মুখ দিয়ে অ্যামিবার প্রবেশ ঘটবে না তো শরীরে! এই নিয়ে চিন্তিত পুরসভাও।

অ্যামিবার বিজ্ঞানসম্মত নাম ‘নিগ্লেরিয়া ফোলেরি’। উষ্ণ প্রস্রবণ বা গরম জলে এই প্রাণীকে ঘোরাফেরা করে অ্যামিবা। নোংরা বা ঘোলা নয়, পরিষ্কার জলেই তাদের বাস। জলের উষ্ণতা যত বৃদ্ধি পায় তত অ্যামিবার সংখ্যা বাড়ে। কোনও জায়গায় বদ্ধ জল থাকলে সেখানেই করে বংশবিস্তার। একেবারে ছোট তো, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নদী, পুকুর হ্রদ থেকে সুইমিং পুল সব জায়গাতেই অ্যামিবার বাস। পরিষ্কার জলের পাশাপাশি দূষিত জলেও কিন্তু অ্যামিবার জন্ম হয়। দীর্ঘ দিন ধরে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লোরিনেটেড নয়, এমন বদ্ধ জলে দ্রুত ছড়ায় মগজখেকো অ্যামিবা। এরা  নাক বা মুখ দিয়ে প্রবেশ করে প্রথমে। তারপর সরাসরি চলে যায় মস্তিষ্কে। সেখানেই ঘিলু খাওয়ার সূচনা। তাই অ্যামিবার লক্ষ্যই থাকে স্নায়ুকোষ। মগজে বসেই কোষ বিভাজন ঘটায় এককোষী প্রাণীটি। এদিকে মানুষটি দিনে দিনে মৃত্যুর দিকে এগোতে থাকে।

চিকিৎসকরা বলছে বয়ে চলা জলে অ্যামিবার থাকার সম্ভাবনা কম। তবে গঙ্গায় যে অ্যামিবা নেই তাও নিশ্চিতভাবে বলা যাবে না। অ্যামিবা সংক্রমণ নিয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এসএসকেএমের হাসপাতালের চিকিত্‍সক যোগীরাজ রায় জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে কিছু সতর্কতা মানতেই হবে। তিনি জানিয়েছেন গত দু’বছরে বঙ্গে ৫-৪০ জন ব্রেন ইটিং অ‍্যামিবা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়়া গিয়েছে। আগে যেখানে অ্যামিবাই আক্রান্ত হলে ৯০ শতাংশ মানুষি মারা যেত, এখন সেটা ৩০ শতাংশ। বোঝাই যাচ্ছে বাংলার চিকিৎসা বিদ্যা এখন কতখানি উন্নত হয়েছে।

অ্যামিবায় আক্রান্ত হলে মাথা ব্যথা, জ্বর, খিচুনি, স্নায়বিক সমস্যা তৈরি হয়। এগুলি মেনিনগোএনসেফালাইটিসের লক্ষণ। চিকিত্‍সক যোগীরাজ রায় পরামর্শ দিয়েছেন গঙ্গায় তর্পণে নামার সময় নাকে ক্লিপ ব্যবহার করার। ডাইভিংয়ের সময় যে ধরনের ক্লিপ ব্ব্যবহৃত হয় সেই ধরনের ক্লিপ। এছাড়া নাক পরিষ্কার করার জন্য ফোটানো জল ব্যবহার করার কথা বলা হচ্ছে।

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গত এক দশকে ১৯টি বাঘ বৃদ্ধি সুন্দরবনে, প্রকাশ পেল নতুন পরিসংখ্যান

দেশজুড়ে উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন ‘ককরোচদের’ প্রধান অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান