জানুন শ্রমিক দিবসের ইতিহাস

১৯২৩ সালে 'লেবার পার্টি অব হিন্দুস্তান' ভারতে এই দিনটি প্রথম পালন করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে শ্রমিক মানেই তাঁদের কাজ করতে হতো দিনে প্রায় ১৫-১৬ ঘণ্টা। দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনকে স্মরণ করেই বিশ্ব জুড়ে পালিত হয় শ্রমিক দিবস বা মে দিবস (MAY DAY)। জেনে নেওয়া যাক ইতিহাস।

দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার হে মার্কেটে জমায়েত করেছিলেন শ্রমিকরা। ওই জমায়েতে অজ্ঞাত পরিচয়ের কেউ বোমাবাজি করেছিলেন। তারপরে পুলিশ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জমায়েত লক্ষ্য করে। ঘটনায় মৃত্যু হয় প্রায় ১০-১২ জন শ্রমিকের। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় প্যারিসে। সেখানেই শিকাগো কাণ্ডের প্রতিবাদে ১ মে দিনটি আন্তর্জাতিক ভাবে পালন করার প্রস্তাব পেশ করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ সালে দ্বিতীয় কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয় এই প্রস্তাব।

আরও পড়ুন: ১ মে শ্রমিক দিবস, কোথায় কোথায় সেপ্টেম্বরে পালিত হয় জানেন? 

এরপরে ১৯০৪ সালে আমস্টারডামে সমাজতন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি ও শান্তি প্রতিষ্ঠার জন্য ১ মে বিশ্বজুড়ে শোভাযাত্রার আহ্বান জানানো হয় সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক দলগুলির প্রতি। প্রস্তাব গ্রহণ করা হয়, এই দিনে বাধ্যতামূলক ভাবে কাজ না করার। তার আগে ১৮৯৪ সালে উত্তাল হয়ে উঠেছিল এই দিন।

এই দিন উপলক্ষ্যে চিন, কিউবা, রাশিয়াতে সামরিক কুচকাওয়াজ হয়। ভারতে প্রথম শ্রমিক দিবস পালিত হয় চেন্নাইয়ে। ১৯২৩ সালে ‘লেবার পার্টি অব হিন্দুস্তান’ এই দিনটি প্রথম পালন করে। ভারতে এই দিন ছুটি থাকে।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের