১ মে শ্রমিক দিবস, কোথায় কোথায় সেপ্টেম্বরে পালিত হয় জানেন?

১৮৯৪ সালে ১ মে উত্তাল হয়ে উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনকে সম্মান জানিয়ে বিশ্ব জুড়ে পালিত হয় শ্রমিক দিবস (LABOURS’ DAY)। সরকারি ভাবে প্রায় ৮০টি দেশে পালিত হয় বা সরকারি ছুটি থাকে ১ মে (MAY DAY)। একাধিক দেশে বেসরকারি ভাবেও দিনটি পালিত হয়।

১৮৮৬ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের আন্দোলন এবং আত্মত্যাগকে মনে রেখেই এই দিনটি পালিত হয় যথাযথ মর্যাদার সঙ্গে। বহু জল গড়ানোর পরে ১৯০৪ সাল থেকে দিনটি পালন করা হতে থাকে।

ভারতে মে দিবস পালন করা হয় ১৯২৩ সাল থেকে। আর্জেন্তিনা, ব্রাজিল, বলিভিয়া এবং আলজেরিয়া, বাংলাদেশ সহ একাধিক দেশে দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়।  

তবে আমেরিকা এবং কানাডা’তে শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। প্রসঙ্গত, ১৮৯৪ সালে ১ মে উত্তাল হয়ে উঠেছিল। তার আগে হে মার্কেটে হত্যাকাণ্ড ঘটে ১৮৮৬ সালে। ওই ঘটনার পরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন ১ মে কিছু আয়োজিত হলেই অশান্তি হতে পারে। তাই তিনি ‘নাইটস অব লেবার’-এর মত মেনে সেপ্টেম্বরের প্রথম সোমবার ‘শ্রমিক দিবস’ পালনের সিদ্ধান্ত নেন। আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডা-ও সেপ্টেম্বরের প্রথম সোমবারে শ্রমিক দিবস হিসেবে পালন করে ১৮৯৪ সাল থেকে। এই ঘোষণা করেছিলেন কানাডা’র তৎকালীন প্রধানমন্ত্রী জন স্পারও ডেভিড থমসন।  

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক