Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেন খুলেছিল  শিবের ত্রিনয়ন ? জানুন অজানা কাহিনী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: ভগবান মহাদেব হলেন সকল দেব-দেবীর দেবতা। তিনি আদি, তিনিই অন্ত, তিনিই স্বয়ম্ভু। তিনি একাধারে যেমন সৃষ্টির কর্তা, তেমনই তিনি ধ্বংসেরও কারক। কথিত আছে, দেবাদিদেবের তৃতীয় চক্ষুই সৃষ্টি ও ধ্বংসের সময় উন্মীলিত হয়। ‘মহাভারত’এ দেবী পার্বতী ও মহাদেবের এক কথোপকথন  বর্ণিত রয়েছে । সেখানেই এই তৃতীয় চক্ষুর উন্মীলিত হওয়ার তথ্যের বর্ণনা পাওয়া যায়।

পৌরাণিক কাহিনী মতে, শিবের বাম চক্ষু চন্দ্র ও ডান চক্ষু সূর্যের প্রতীক। একদিন শিব ধ্যানমগ্ন থাকাকালীন দেবী পার্বতী তাঁর সঙ্গে খেলার ছলনা করতে গিয়েছিলেন। খেলার ছলে শিবের দুই চোখ চেপে ধরেছিলেন তিনি। আর তার ফলে গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে। তাই পৃথিবীকে আলো দিতে তৃতীয় এই চোখ খুলতে বাধ্য হন দেবাদিদেব। এর ফলেই পৃথিবীতে ফিরে আসে আলো ও শক্তি। কিন্তু মহেশ্বরের চোখ থেকে উৎপন্ন হওয়া তাপে পার্বতীর দুই হাত ঘামতে থাকে। শোনা যায়, দেবীর ঘাম ও শিবের জেত মিলিত হয়ে সেই ঘাম মাটিতে পড়ে এক শিশু জন্ম নেয়। সেই শিশুর নাম হয় অন্ধকা। এক অসুর তাকে দত্তক নেয়।

ভগবান শিব অন্ধকাকে একটি বর দেন, বলেন, এমন কোনও মহিলার প্রতি সে আকৃষ্ট হবে যার প্রতি আকৃষ্ট হওয়া উচিৎ নয়। আর তাতেই একমাত্র তার মৃত্যু হতে পারে। এই বরেই বিশ্ব জয় করতে বেরিয়ে পড়ে অন্ধকা। কিন্তু, দেবী পার্বতীর রূপে মুগ্ধ হয়ে তাঁর প্রতি আকৃষ্ট হয় অন্ধকা। তখনই শিব তাকে মেরে ফেলেন। তাই কোনও কামনাকে নিঃশেষ করে দেওয়ার একটি প্রতীক হল এই তৃতীয় নেত্র। শিব কামনাকে শেষ করে বুঝিয়েছিলেন, কোনও কামনা না পেলেই আসে যন্ত্রণা। তাই তা থেকে দূরে থাকাই শ্রেয়।

আবার, অন্য এক কাহিনী অনুসারে সতীর মৃত্যুর পর অত্যন্ত শোকাহত হয়েছিলেন মহেশ্বর শিব। তিনি একটি গুহায় চলে যান ও ধ্যানে মগ্ন হন। ইতোমধ্যে সতী পার্বতী হিসেবে জন্ম নিয়ে নিয়েছিলেন। দেবতাদের অনেক চেষ্টাতেও শিবের ধ্যানমগ্ন করা সম্ভব হয়নি। অতঃপর দেবতারা প্রেমের দেবতা কামদেবকে পাঠান দেবাদিদেবের কাছে। কামদেব ধ্যান ভাঙাতে শিবের বুকে বাণ নিক্ষেপ করায় ক্রোধে মত্ত হন দেবাদিদেব।। শিব তখনই তৃতীয় নেত্র খুলে কামদেবকে ভস্মে পরিণত করেন। এই তৃতীয় নেত্র প্রকৃতপক্ষে জ্ঞানের নেত্র। কোনও দুষ্টকে দেবাদিদেব এই চোখ দিয়েই দমন করেন।

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী