নরেন্দ্রনাথের সন্ন্যাস জীবনে বিবেকানন্দ নাম কে দিয়েছিলেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: মূর্তমহেশ্বর সচ্চিদানন্দ স্বরূপ স্বামী বিবেকানন্দের জীবন ও নামপরিচয়ের ইতিহাস তাঁর আধ্যাত্মিক বিকাশের মতোই গভীর তাৎপর্যপূর্ণ। তাঁর জন্মের পূর্বেই এই ভবিষ্যৎ মহাপুরুষের আগমনের এক অন্তর্নিহিত প্রস্তুতি লক্ষ করা গিয়েছিল। পুত্র সন্তানের কামনায় তাঁর গর্ভধারিনী মাতৃকা ভুবনেশ্বরী দাসী কাশীতে বীরেশ্বর শিবের উদ্দেশ্যে নিষ্ঠাভরে পূজা ও ব্রত পালন করেছিলেন। সেই পূজার ফলস্বরূপ ভুবনেশ্বরী ও বিশ্বনাথ দত্তের ষষ্ঠ সন্তান জন্মালে তাঁর নাম রাখা হয় বীরেশ্বর দত্ত। পরিবার ও বিশেষত মায়ের মুখে এই নাম সংক্ষিপ্ত হয়ে ডাকনাম হিসেবে “বিলে” প্রচলিত হয়, যা ছিল বিবেকানন্দের শৈশবস্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

পরবর্তীকালে বিদ্যালয়ে ভর্তির সময় তাঁর নামকরণ হয় নরেন্দ্রনাথ দত্ত। এই নামেই তাঁর শিক্ষাজীবন, যুক্তিবাদী মনন ও সঙ্গীতপ্রতিভার বিকাশ ঘটে। ১৮৮১ সালে কলকাতায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে নরেন্দ্রনাথের জীবনে এক আমূল পরিবর্তন সূচিত হয়। পরমহংস তাঁকে গভীর স্নেহে ‘নরেন’ বলে ডাকতেন—এই সম্বোধনের মধ্যেই নিহিত ছিল এক অনন্য আত্মিক সম্পর্ক ও ভবিষ্যৎ মহাত্মার প্রতি গুরুর আস্থা, কারণ প্রথম সাক্ষাতেই ঠাকুর বুঝেছিলেন যে, তাঁর এই নরেনই সেই সপ্তর্ষিদের একজন।

শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাসজীবন গ্রহণ করেন। সেই সময় তাঁর নাম হয় স্বামী বিবিদিশানন্দ। পরবর্তীকালে তিনি আরও একটি নাম গ্রহণ করেছিলেন—স্বামী সচ্চিদানন্দ, যা তাঁর ব্রহ্মচেতনা ও আত্মতত্ত্বের উপলব্ধির পরিচায়ক। তবে এই সকল নামে দেশভ্রমণের সময় তিনি আরও কিছু ছদ্মনাম নিয়ে ভারত পরিভ্রমণ করেছিলেন বলে জানা যায়। তাঁর এই ভ্রমণের উদ্দেশ্য ছিল দেশের দারিদ্র্য, দুঃখ-কষ্ট প্রত্যক্ষ করা এবং ভারতীয় সমাজের অন্তরাত্মাকে উপলব্ধি করা।

এই ভ্রমণপর্বেই তিনি পৌঁছেছিলেন রাজস্থান-এর খেতরি রাজ্যে। তখন খেতরির রাজা ছিলেন উদারমনা ও ধর্মপরায়ণ রাজা অজিত সিং। স্বামীজীর  ব্যক্তিত্ব ও বাণীতে মুগ্ধ হয়ে রাজা তাঁকে বারবার ছদ্মনাম পরিত্যাগ করে স্বামী বিবেকানন্দ নাম গ্রহণ করতে অনুরোধ করেন। যে নামেই তাঁর শক্তি, বুদ্ধি ও জাগরণী ভাবের পূর্ণ প্রকাশ ঘটেছিল। শুধু তাই নয়, ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় ধর্মসভায় যোগদানের জন্য স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রার সমস্ত ব্যবস্থাও রাজা অজিত সিংহ নিজ দায়িত্বে সুসম্পন্ন করেছিলেন। এইভাবে নানান নামের মধ্য দিয়েই স্বামী বিবেকানন্দের জীবন ধাপে ধাপে রূপান্তরিত হয়ে এক বিশ্বমানবের মহিমায় উদ্ভাসিত হয়েছিল।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর