শুধু প্রিয়জন নয়,’হাগ ডে’ তে জড়িয়ে ধরুন গাছকেও,রোগ-ব্যাধী দূরে পালাবে..

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর ১২ ফেব্রুয়ারি মহাসমারহে পালন করা হয় এই হাগ ডে।ভ্যালেন্টাইন ডে বা প্রেমের সপ্তাহের ষষ্ঠ দিন হল হাগ ডে। আপনার আলতো ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত।বৈজ্ঞানিক মতে প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে পাবেন একাধিক উপকার। শুধু মানসিক নয়,শারীরিকভাবে মিলবে প্রশান্তি।বিজ্ঞানের তথ্য মতে,প্রিয়জনকে জড়িয়ে ধরলে ত্বকের মধ্যে থাকা পাসিনিয়ান কর্পাসেলস নামের প্রেসার রিসেপটর মস্তিষ্কে সংকেত পাঠিয়ে রক্তচাপ কমিয়ে দেয়। স্ট্রেস কমে।হার্ট ভাল রাখে।তবে এইদিনে শুধু প্রিয় মানুষ নয়,বুনো গাছকে জড়িয়ে ধরলেও উপকার মেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

রক্তচাপ কমায় : এইদিনে প্রাকৃতিক কোন জায়গা থেকে ঘুরে আসতে পারেন।বিশুদ্ধ বাতাস, গাছের বুনো গন্ধ মন এবং শরীরে প্রভাব ফেলে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদন করে। তাই গাছের সংস্পর্শে এলে মানব শরীরেও অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়।  

দুশ্চিন্তা কমায় : যে কোনও একটা গাছ জড়িয়ে ধরে মৃদু শ্বাস নিতে হবে। ব্যস, ধীরে ধীরে কমতে থাকবে চাপ, দূর হবে দুশ্চিন্তা। এ এক অনন্য অনুভূতি। গবেষণায় দেখা গিয়েছে, গাছকে জড়িয়ে ধরলে মানুষ চাপমুক্ত থাকে।

আরও পড়ুন : প্রিয় মানুষটির মুখে হাসি দেখতে চান ? প্রমিস ডে-তে এই প্রতিশ্রুতি দিন

সংক্রমণ থেকে বাঁচায় : গাছকে জড়িয়ে ধরাই হোক কিংবা গাছের গোড়ায় বসা, এটা আসলে প্রকৃতির সঙ্গে সংযোগ। গবেষকরা জানাচ্ছে প্রকৃতির মধ্যে সময় কাটালে উদ্বেগ কমে। গাছপালা থেকে ‘ফাইটনসাইড’ নামের অ্যান্টিমাইক্রোবিয়াল এসেনসিয়াল অয়েল নির্গত হয়। ফাইটনসাইড গাছকে আক্রমণ থেকে রক্ষা করে। এটা মানবশরীরের জন্যও উপকারী। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মানব শরীরকে রক্ষা করে।

  

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল