বউকে ঘরের কাজ করতে বলা নিষ্ঠুরতা নয়: বম্বে হাইকোর্ট

রায় বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বউকে শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির কাজ করতে বললে সেটাকে কোনওভাবেই নিষ্ঠুরতা বলা যাবে না। এমনকী এটাও কোনওভাবে ধরা যাবে  না যে তিনি বাড়ির পরিচারিকা। এমনই রায় দিয়েছে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ ডিভিশন বেঞ্চ। খারিজ করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ।

স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন এক মহিলা। দায়ের হওয়া এফআইআরে বলা হয়, তাঁকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মানসিকভাবে নির্যাতন করে চলেছে। বিয়ে হওয়ার পর এক মাস স্বামী, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই ছিল। এক মাস বাদে আচমকা সব পরিস্থিতি বদলে যায়। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বাড়ি ঝি-চাকরের মতো ব্যবহার করে। ভদ্রমহিলা জানান, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে চারলক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বলা হয়, সে যেন বাপের বাড়ি থেকে যেভাবে হোক টাকা আদায় করে।

মামলা গড়ায় বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি এবং রাজেশ পাতিলের এজলাসে। আদালত এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে এফআইআর। সেই সঙ্গে বলেছে, যদিও বিবাহিত কোনও মহিলাকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা বাড়ির কাজ করতে বলে, সেটাকে কখনই নিষ্ঠুরতা বলা যাবে না। সেটাকে মানসিক নির্যাতন বলা যাবে না। যদিও বিয়ের পর তাঁর বাড়ির কাজ করার ব্যাপারে আপত্তি থাকে তাহলে বিয়ে হওয়ার আগেই সেটা শ্বশুরবাড়ির লোককে জানিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে পাত্র-পাত্রী এবং দুইয়ের পরিবার বিয়ে নিয়ে চিন্তা করতে পারে।

আরও পড়ুন পথকুকুরদের বাড়িতে নিয়ে খাওয়ানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা