ঢেকা গ্রামের রাজার পুজো পালাক্রমে চালাচ্ছেন কুলপুরোহিতরা, নেপথ্যে অবাক করা কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা জুড়ে এখন শুধু পুজো পুজো গন্ধ। রাজ্য জুড়ে এমন অনেক দুর্গা পুজো রয়েছে যার ইতিহাস চমকে দেবে। অবাক হবেন শুনলে ঢেকা গ্রামের রাজার পুজো পালা করে চালাচ্ছেন কুলপুরোহিতরা। নেপথ্যে রয়েছে নজর কাড়া কারণ। বলির কারণে প্রচলনের প্রথম বছরেই বন্ধ হয়ে গিয়েছিল মায়ের আরাধনা। কিন্তু নিয়ম রক্ষার জন্য রাজা কুলপুরোহিতদের হাতে তুলে দেন পুজোর ভার। রাজার শাসন শেষ, সময় পেরালেও সেই সময় থেকেই কুলপুরোহিতদের উত্তরপুরুষরা চালিয়ে যাচ্ছেন পুজো।

ইতিহাস থেকে জানা যায়, রাজা রামজীবন রায় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রামে থাকতেন। প্রজাবৎসল হিসেবেই সুখ্যাতি ছিল তাঁর। দুর্গা এবং কালীপুজো তিনি তাঁর রাজত্বকালের অষ্টম বর্ষে শুরু করেছিলেন। কালের নিয়মে কত কিছুই বদলায় কিন্তু এখনও চলছে রাজা রামজীবন রায়ের শুরু করা দক্ষিণাকালীর পুজো। বিশাল আকারের দু’টি খাড়া এখনও তার সাক্ষ্য বহন করছে। উপেনচন্দ্র খাঁ সেই খড়া দু’টি তৈরি করেছিলেন ১৬৫৭ সালে। দুই খাড়ার নাম দেওয়া হয়েছিল যমদণ্ড ও কালদণ্ড পুজো শুরুর পর থেকেই রেওয়াজ ছিল দু’টি পুজোতেই ছিল বলি দেওয়ার। সেই কারণেই ওই দু’টি খড়া তৈরি করা হয়েছিল। দুর্গাপুজোয় যমদণ্ড ও কালীপুজোয় কালদণ্ড ব্যবহৃত হতো। লোকমুখে কথিত রয়েছে রামজীবন রায়ের শুরু করা দুর্গাপুজোর প্রথম বছরে বলি দেওয়ার সময়ে বিঘ্ন ঘটে। বলি দেওয়ার সময় এক কোপে মহিষের ধড় মাথা থেকে আলাদা হওয়ার বদলে খাড়া দুই টুকরো হয়ে যায়। পুজোর সময়ে এই বিঘ্ন ঘটায় চিন্তিত রাজা নিজেকেই চরম শাস্তি দেওয়ার কথা ভাবেন। সেই সময়ে তাঁকে পুরোহিতকুল নিরস্ত করেন। তার পরেই পুরোহিতদের হাতে তুলে দেন পুজোর দায়িত্ব।

ঘটনার সময়ে কুমারপুর গ্রামের মৃত্যুঞ্জয় মিশ্র ছিলেন ঢেকা গ্রামের রাজার বাড়ির কুলোপুরোহিত। তাঁর হাতেই দেবীর পুজোর ভার সমর্পণ করা হয়। নিষ্কর দেবোত্তর জমি দান করা হয়। ঠাকুর দালান তৈরি করা হয়। রাজার শাসনের অবসান ঘটে আনুমানিক ১৬৭৭ সালে। তারপর থেকে জেলার বিভিন্ন অংশে কুলোপুরোহিতের উত্তরপুরুষরাও ছড়িয়ে পড়েন এবং আলাদা করে দুর্গাপুজোর আয়োজন হয়। তবে ঢেকা গ্রামে রাজার পুজো ধরে রাখার বিষয়ে কারও উদ্যোগ ছিল না। পালিপ্রথায় কুলপুরোহিতদের বংশধরেরা সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে পূজোকে ধরে রেখেছেন। বর্তমানে রাজার সামান্য কিছু জমি টিকে রয়েছে। সেখানেই নিত্য নারায়ণ সেবার মাধ্যমে যেটুকু উপার্জন হয় তার উপর ভিত্তি করে দেবী দুর্গার আরাধনা হয়। পুরোহিতকূলের উত্তরাধিকারীদের বক্তব্য যে প্রথা শুরু হয়েছিল আর্থিক অনটনের মধ্যেও তা ধরে রাখা হবে। স্থানীয়রা বলেছেন, রাজার মাতৃদায় বলে কথা তাই পুজো বন্ধ হবে না কষ্ট হলেও চলবে।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে