ভারত-পাকিস্তান পর্বতারোহীদের যৌথ দলের অন্নপূর্ণা জয়

ভারত-পাকিস্তান পর্বতারোহীদের যৌথ দল সফলভাবে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করে দেখাল। দলে ছিলেন দুই দেশের ৩জন পর্বতারোহী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত ৩ বার সরকারি ভাবে ও ১ বার অঘোষিত ভাবে বড়সড় যুদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও নিয়মিত ভাবে ক্রিকেটের মাঠেও দুই দেশের মধ্যে বার বার লড়াই হতেও দেখা গিয়েছে। সন্মুখ সমরে এখনও পর্যন্ত ভারতকে(India) যুদ্ধের মাঠে হারাতে পারেনি পাকিস্তান(Pakistan)। তবে ক্রিকেটের(Cricket) মাঠে দুই দেশই কখনও কোনও ম্যাচে জয়ী হয়েছে, আবার কখনও হেরেছে। এছাড়াও তো নিত্যদিন দুই দেশের সীমান্তে গোলাগুলির লড়াই লেগেই থাকতে দেখা যায়। এবার সেই সব যুদ্ধের বাইরে দুই দেশের এক সুন্দর সংঘবদ্ধ অভিযান দেখা গেল হিমালয়ের(Himalaya) বুকে। ভারত-পাকিস্তান পর্বতারোহীদের যৌথ দল সফলভাবে অন্নপূর্ণা(Annapurna) শৃঙ্গ জয় করে দেখাল। হিমালয়ের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা অন্নপূর্ণা পৃথিবীর দশম উচ্চতম পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮০৯১ মিটার।

আরও পড়ুন নতুন করে কোনও Pendown নয়, DA মামলায় কড়া নির্দেশ

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান পর্বতারোহীদের যে যৌথ দল সফলভাবে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করে দেখাল তা ৬জনকে নিয়ে গঠিত হয়েছিল। এদের মধ্যে ৩জন শেরপা এবং ৩জন পর্বতারোহী। এই ৩জন পর্বতারোহী হলেন নইলা কিয়ানি, শেহরোজ কাসিফ এবং অর্জুন বাজপেয়ী। প্রথম দুইজন পাকিস্তানের নাগরিক এবং শেষেরজন ভারতীয় নাগরিক। নইলা প্রথম পাকিস্তানী মহিলা যিনি অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করতে সক্ষম হলেন। সোমবার সকাল সাড়ে ৬টার সময় ৬ জনের এই দল অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে আরোহণ করতে সক্ষম হন। সেখানে তাঁরা ১ ঘন্টা সময় কাটিয়ে সকাল সাড়ে ৭টা নাগাদ নীচে নামা শুরু করে দেন। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে এটি ছিল মানুষের সপ্তম আরোহণ অভিযান যা ভারত ও পাকিস্তানের পর্বতারোহীদের যৌথ দল সফল ভাবে করে দেখাল।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট