উবেরের সাহায্যে ৮০০’এর বেশি মানুষকে আমেরিকায় পাচার, জেল ভারতীয় বংশোদ্ভূ্তের

অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজিন্দর পাল সিং ওরফে যশপাল গিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাইডিং অ্যাপ উবের ব্যবহার করে ৮০০ জনের বেশি ভারতীয়কে অবৈধভাবে আমেরিকায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজিন্দর পাল সিং ওরফে যশপাল গিল। ৪৯ বছর বয়স তাঁর। তিন বছরের বেশি সময় কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

একটি প্রেস বিবৃতিতে বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রাজিন্দর পাল সিং, ওরফে যশপাল গিল নিজের দোষ স্বীকার করেছেন। কানাডা থেকে শত শত ভারতীয় নাগরিককে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার জন্য চোরাচালান চক্রের মূল সদস্য হিসাবে ৫০০০০০ মার্কিন ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাজিন্দর পাল সিংকে মঙ্গলবার এক মার্কিন জেলা আদালত ৪৫ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি টেসা এম গরম্যান (US Attorney Tessa M Gorman) বলেন, ‘লাভের জন্য বিদেশিদের নিয়ে আসার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চার বছরের সময়কালে, মিঃ সিং ৮০০ জনেরও বেশি লোককে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করার ব্যবস্থা করেছিলেন।’ তিনি বলেন, সিং-এর আচরণ ওয়াশিংটনের নিরাপত্তার জন্য ঝুঁকি ছিল।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা