নারী দিবসের শুভেচ্ছা! নারীশক্তির জয়গানে প্রিয়জনদের পাঠান এই বিশেষ মেসেজ ও কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজ, পরিবার, কর্মক্ষেত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ নিজেদের শক্তি, সাহস ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। কখনও মা, কখনও বোন, কখনও বন্ধু বা সহকর্মী বিভিন্ন ভূমিকায় তাঁরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে প্রিয় নারীদের উদ্দেশে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা জানাতে পারেন ছোট্ট একটি শুভেচ্ছা বার্তার মাধ্যমে।

প্রচলিত একটি প্রবাদ আছে, যে রাঁধতে পারে, সে আবার চুলও বাঁধতে পারে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে নারীর বহুমুখী দক্ষতার পরিচয়। সংসার সামলানো থেকে শুরু করে কর্মজীবনে সাফল্য-সব ক্ষেত্রেই নারীরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীদের সম্মান, অধিকার ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। অনেকেই এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা শেয়ার করেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য যেকোনও প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: ‘নারীদের সম্মান করাই বাংলার সংস্কৃতিতে মিশে আছে’, নারীদিবসে শুভেচ্ছাবার্তা অভিষেকের

আপনিও চাইলে এই বিশেষ দিনে প্রিয় নারী মা, বোন, স্ত্রী, বন্ধু বা সহকর্মীদের পাঠাতে পারেন হৃদয়ছোঁয়া কিছু শুভেচ্ছা বার্তা।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা
*জীবনের সব বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চল। শুভ নারী দিবস।
*কঠিন সময়েও তোমার সাহস ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে শক্তি দেয়। নারী দিবসের শুভেচ্ছা।
*তুমি পাশে থাকলে জীবনটা পূর্ণ মনে হয়। সবসময় এমনই থেকো। শুভ নারী দিবস।
*তোমার সাহস, সংগ্রাম আর আত্মবিশ্বাসকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
*নারী কখনও দুর্বল নয়, সংসার থেকে সমাজ, সব জায়গায় তাদের শক্ত উপস্থিতি।
* প্রতিটি দিনই হোক নারীদের সম্মানের দিন। শুভ নারী দিবস।
* ‘নারী’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে শক্তি ও সম্ভাবনা। তাই নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই।
* তুমি অনন্য, তুমি শক্তি, তুমি প্রেরণা-শুভ নারী দিবস।
* তোমার থেকেই শুরু জীবনের গল্প, তাই তোমাকেই জানাই প্রণাম। শুভ নারী দিবস।
* দাবার খেলায় যেমন রানী রাজাকে রক্ষা করে, তেমনই জীবনের কঠিন সময়ে নারীরাই শক্তির ভরসা। শুভ নারী দিবস।
* আমার জীবনকে সুন্দর করে তোলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
* মা, বোন, স্ত্রী বা বন্ধু-প্রতিটি ভূমিকাতেই তুমি অসাধারণ। নারী দিবসের শুভেচ্ছা।
* তোমার ডানায় রয়েছে স্বপ্নের আগুন, উড়ান হোক আরও দীর্ঘ।
* তোমার শক্তি, মমতা আর দৃঢ়তা প্রতিদিন আমাকে অনুপ্রাণিত করে।
* বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
* সমান অধিকার কোনো বিশেষ সুবিধা নয়-এটাই ন্যায্য অধিকার। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
* যারা স্বপ্ন দেখতে সাহস করে, তারাই একদিন পথ দেখায়। নারী দিবসের শুভেচ্ছা।
* তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। নারী দিবসে অনেক ভালোবাসা।
* আজকের পৃথিবীতে এমন কোনও কাজ নেই যা নারীরা করতে পারেন না।
* তুমি আলাদা, তুমি অসাধারণ, আর সেই কারণেই তুমি নারী।

অনুপ্রেরণার কিছু উক্তি
* “স্বপ্ন থেকে সাফল্যের পথ অবশ্যই আছে।” কল্পনা চাওলা
* “পৃথিবীতে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টকে জয় করাও সম্ভব।” হেলেন কেলার
* “নারীদের ওপর নিপীড়ন বন্ধ না হলে প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়।” নেলসন ম্যান্ডেলা

নারীরা শুধু পরিবারের নয়, সমাজ ও বিশ্বের শক্তির প্রতীক। তাই নারী দিবস শুধু একটি দিনের উৎসব নয়-এটি নারী শক্তিকে সম্মান জানানো ও তাদের সমান অধিকার নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ স্মরণ দিবস।

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের