‘নারীদের সম্মান করাই বাংলার সংস্কৃতিতে মিশে আছে’, নারী দিবসে শুভেচ্ছা বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : গোটা বিশ্বজুড়ে আজ (৮ মার্চ) পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এদিন নারীদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে বাংলার সংস্কৃতি ও নারী সম্মানের কথা তুলে ধরেছেন। 

এক্সপোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শক্তি, মর্যাদার কথাই উঠে আসে। যাঁরা আমাদের জীবনকে রূপদান করেন। বাংলায় নারীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শুধু প্রতীকী নয়, বাংলার সংস্কৃতির মধ্যে মিশে রয়েছে। বাংলায় মা দুর্গাকে কন্যা হিসেবে পুজো করা হয়। মাটিকে মা বলে সম্বোধন করা হয়।

১৫ বছর ধরে বাংলাতে একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সাহস ও দৃঢ় প্রত্যয় দেশকে ভাবতে বাধ্য করেছে। দেখিয়ে দিয়েছে কেমন ভাবে নেতৃত্ব দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নারীর ক্ষমতায়ন লক্ষ লক্ষ মানুষের কাছে প্রমাণ করেছে বাংলায় নারীদের প্রকৃত সমর্থন, সুযোগ এবং মর্যাদার দেওয়া হয়। বাংলার প্রকৃত শক্তি তাঁর নারীদের মধ্যে নিহিত। যাদের সাহস এবং সাফল্য আমাদের একটি শক্তিশালী আরও ন্যায়সঙ্গত এবং সমান সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি নারী শক্তির প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান। পোস্টের শুরুতেই তিনি বাংলার গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে লেখেন, এই মাটি প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাস, সুনীতি চৌধুরী ও মাদার টেরিজার মতো সংগ্রামী নারীদের। তাঁর মতে, বাংলার প্রতিটি মেয়ে সমাজের শক্তি এবং তাঁদের অবদান অপরিসীম। পোস্টে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। সম্প্রতি রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের হেঁসেলে। এই ইস্যুতেই আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার নারীরা কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানাবেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের