চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব না পরায় হেনস্তা, পোশাক খুলে তরুণীর প্রতিবাদ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ঠিকভাবে হিজাব না পড়ায় হেনস্থা হতে হয়েছে ইরানে এক তরুণীকে। আর তারই প্রতিবাদে পোশাক খুলে প্রতিবাদ করেছে ঐ তরুণী। প্রতিবাদ করায় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীকে হেনস্থার অভিযোগ উঠেছে খোদ দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। শনিবার (২ নভেম্বর) তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়োও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখার উঠানে ওই তরুণী হিজাব ছাড়া বসে আছেন। পোশাক খুলে ঘোরাঘুরি করতে দেখা যায় ঐ তরুণীকে।বিশ্ববিদ্যালয়টির একজন কর্মকর্তা তরুণীর গ্রেপ্তারের কথা জানিয়েছে।

এই নিয়ে দেশটির ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ মহাপরিচালক আমির মাহজুব জানান, অশোভন আচরণের কারণে এক শিক্ষার্থীকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থীর এমন আচরণের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে। টেলিগ্রাম এক গ্রুপে জানানো হয়, হেডস্কার্ফ না পরায় রেগে গিয়ে নিরাপত্তা বাহিনী তাঁর পোশাক ছিঁড়ে নেয়। তাঁর প্রতিবাদ হিসেবে ওই শিক্ষার্থী তাঁর কাপড় খুলে ফেলেন। আর তাতেই আরও ক্ষুব্ধ হয়েছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের সময় তাকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তরুণীর মাথা গাড়ির দরজা বা পিলারে আঘাত করা হয়। এই কারণে ঐ তরুণীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তাঁর উপর শারীরিক নির্যাতন করা হয়েছে।

উল্লেখ্য, ইরান রক্ষণশীল দেশ নামে পরিচিত। সেখানে মেয়েদের স্বাধীনতা একেবারেই নেই। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারটুকুও পাই না তাঁরা। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার কারণে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয় দেশটির পুলিশ হেফাজতে। এর জেরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ দমাতে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ