প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজারে ইতালির তরুণী

বিদেশিনী মেম বউকে দেখতে বড়ুয়া বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কথায় বলে, প্রেম বড়ই মধুর। মনের মানুষের টানেই কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নিজের মাতৃভূমি ইতালি ছেড়ে কক্সবাজারের রামুতে চলে এসেছেন রুবের টা নামে এক তরুণী। আর মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে বাঙালি সংস্কৃতি আর রীতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঙালি পোশাকেও অভ্যস্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। বিদেশিনী মেম বউকে দেখতে বড়ুয়া বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামু উপজেলার হাইটুপি বড়ুয়া পাড়ার বাসিন্দা রুনেক্স বড়ুয়া উচ্চশিক্ষার জন্য কয়েক বছর আগে ইতালিতে যান। পড়াশুনার পাশাপাশি হাত খরচ চালাতে একটি হোটেলে আংশিক সময়ের কাজ নেন। ওই একই হোটেলে কাজ করতেন রুবের টা। কাজ করতে করতেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত সেই প্রেমকে চিরস্থায়ী রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেন রুনেক্স-রুবের টা। গত ৯ নভেম্বর দেশে ফিরেছেন প্রেমিক যুগল।

ইতালির সার্দেনিয়া শহরের বাসিন্দা রুবের টা’কে বউমা হিসেবে পেয়ে খুশি রুনেক্সের মা সুমি বড়ুয়া। শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল বিদেশি মেয়ের সঙ্গে রুনেক্সের বিয়ে দেব। আমি খুব খুশি। তাদের ধুম-ধাম করে বিয়ে দেব।’ বাবা-মাকে ছেড়ে কয়েক হাজার কিলোমিটার দূরে অজানা-অচেনা পরিবেশে এসেও খুশি রুবের। ইংরেজিতে বললেন, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটা হওয়া উচিত। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবে। ওকে পেয়ে আমি দারুণ খুশি।’

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস