মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচ জনতা দল (ইউ) বিধায়কের

বিধায়ককে এক ধমক নীতীশের

Share:

নিজস্ব প্রতিনিধি,পাটনা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় বিহার। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন জনতা দল (ইউ) নেতা। মহিলাকে লক্ষ্য করে বাতাসে ভাসিয়ে দিচ্ছেন চুম্বন, একবার নয়, একাধিকবার। নাচ দেখতে উপস্থিত বাকিদের করতালিতে জলসা জমজমাট। ভিডিয়োটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চোখে পড়েছে। সঙ্গে সঙ্গে ওই নেতাকে ফোন করে কড়া ধমক দেন। বলেন, আগামীদিনে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। প্রয়োজন বোধ করলে তাঁকে দল থেকে বরখাস্ত করাও হতে পারে।

মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে বিধায়ক গোপাল মণ্ডলকে। তিনি ভাগলপুরের বিধায়ক। সেখানকার ফতেহপুর গ্রামে একটি বিয়েবাড়িতে তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন। বিয়ে উপলক্ষ্যে সেখানে নাচ-গানের আসর বসে। বিধায়ক সেখান পৌঁছে দেখেন বিয়ের আসর জমজমাট। আর নিজেকে সামলে রাখতে পারেননি। সটান মঞ্চে উঠে তিনি নাচতে শুরু করেন। মহিলার সঙ্গে বিধায়কের নাচের মুহূর্ত আমন্ত্রিত অন্যান্য অতিথিরা মোবাইলে রেকর্ডিং করেন। তাদের মধ্যে কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। সেই ভিডিয়ো চোখে পড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সঙ্গে সঙ্গে তিনি ওই বিধায়ককে ফোন করে কড়া ধকম দেন। পাশাপাশি এটাও জানিয়ে দেন, আগামীদিনে তিনি যেন আর এই ধরনের আচরণ না করেন।

যে বিধায়ককে ঘিরে এই বিতর্ক, সেই ভাগলপুরের বিধায়ক এর আগেও এই কীর্তি করেছেন। মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছেন। পাশাপাশি তিনি জানান, গান-বাজনা শুনলে তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না।

আরও পড়ুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র