দেবীপক্ষে বুকিং ঠাসা, অসুর হয়ে বাধ সাধছে বৃষ্টি, আশা আশঙ্কার দোলাচলে যাত্রাশিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রা বাঙালি শিল্পে এক প্রাচীন ঘরানা। কলকাতার চিৎপুর যাত্রা শিল্পের জন্য বিখ্যাত। চলতি বছর চিৎপুরের যাত্রা অপেরাগুলি ঠেসে বুকিং পেয়েছে। তাই আশাতে বুক বেঁধেছেন শিল্পীরা। তবে বর্তমান সময়ে যাত্রার দিন প্রায় শেষ। বেশি জায়গায় যাত্রা শিল্পীরা আর ডাক পান না। গ্রামেগঞ্জে তবুও যাত্রা দেখার চল এখনও রয়েছে। কিন্তু এবার যেন ছবিটা ভিন্ন। প্রচুর বুকিং এসেছে এবার। সবকিছুতেই যেন বাধা হয়ে দাঁড়িয়েছে ঝড় জলের আশঙ্কা।

আসলে যাত্রা তো সাধারণত গ্রামে গঞ্জে হয়। সে’সব জায়গায় একটু ভারী বৃষ্টি হলেই সব বাতিল হয়ে যায়। তাই যাত্রা শিল্পীদের চিন্তা পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে। সকলেই মায়ের কাছে প্রার্থনা করছেন আকাশ ঝকঝকে থাকুক, বৃষ্টি না হোক। চিৎপুর যাত্রাপাড়ায় পঞ্চাশটির বেশি অপেরা রয়েছে। পুজো উপলক্ষে প্রতিটি অপেরা এবার ভাল বুকিং পেয়েছে। তাদের মধ্যে কেউ যাত্রা দল নিয়ে যাচ্ছে বর্ধমান, কেউ বাঁকুড়া, কেউ বা পুরুলিয়া, কেউ আবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কেউ যাচ্ছেন দুই ২৪ পরগনায়। বিভিন্ন জায়গায় যাত্রা শুরু হওয়ার কথা ষষ্ঠীর দিন থেকে। এদিকে হাতে মাত্র কয়েকটা দিনই বাকি। তাতে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া দফতর যেভাবে আসন্ন দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করছে তাতে আশঙ্কিত কলাকুশলীরা। গ্রামে মাঠে ঘাটে যদি জল জমে তাহলে সব শো বাতিল করতে হবে। আর তাতেই চিন্তার ভাজ পড়েছে যাত্রাশিল্পীদের কপালে।

পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের দুই কর্তা গৌতম নন্দী এবং কনক ভট্টাচার্য জানিয়েছেন, দুর্গাপুজা থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত বিভিন্ন জেলায় যাত্রার বুকিং রয়েছে। কিন্তু প্রতিদিন যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাদের পুজোর দিনগুলোতে পরিস্থিতি কেমন থাকবে তা এখনই বলা যাচ্ছে না। সেই কারণে কলাকুশলীরা অত্যন্ত চিন্তিত। যাত্রা বন্ধ হলে প্রচুর টাকার ক্ষতি হবে। গত পুজোর মরসুমে চিৎপুর যাত্রা পাড়ায় বিভিন্ন অপেরা কর্তৃপক্ষের ভালই লাভ হয়েছিল। এবারওই আশা করা গিয়েছিল তেমনটাই। রথযাত্রা ও জন্মাষ্টমীতে বুকিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যে হাতে প্রকৃতি খেল দেখাচ্ছে তাতে আদৌ কি লক্ষ্মীলাভ হবে এবার, নাকি  বৃষ্টির কারণে সহ বাতিল করতে হবে- এসব ভেবে ঘুম উড়েছে বিভিন্ন অপেরা মালিকদের।

যাত্রার ওপরে রুটি রুজি নির্ভর করে বহু শিল্পীর। তাই সকলেই এই পুজো সময়টার দিকেই তাকিয়ে থাকেন। এই সময়েই তাঁদের ঝুলি পূর্ণ হয়। তাতেও যে হারে বাধ সাধছে বৃষ্টি, শো যদি বাতিল হয় তাহলে শিল্পীরা ভীষণভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই পুজোয় যেন আর বৃষ্টি না হয়- মায়ের কাছে তেমনটাই প্রার্থনা সকলের।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস