র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

বর্তমানে একটা পেশাকেই সামলে রাখতে হিমশিম খায়, সেখানে কাশিশ মোতওয়ানি দু'দুটি পেশা একসঙ্গে সামলাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে একটা পেশাকেই সামলে রাখতে হিমশিম খায়, সেখানে কাশিশ মেথওয়ানি দু’দুটি পেশা একসঙ্গে সামলাচ্ছেন। ২০২৩ সালে মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া খেতাব জয় করেছিলেন কাশিশ, আর এখন তিনি ভারতীয় সেনার লেফটেন্যান্ট। হ্যাঁ, ছোট থেকেই একদিকে যেমন’ মিস ইন্ডিয়া’ হওয়ার স্বপ্ন দেখতেন কাশিশ, তেমনি একাধারে দেশসেবারও স্বপ্ন দেখতেন তিনি। অবশেষে দুটি জগতেই নিজের শক্তিশালী পরিচয় তৈরি করলেন কাশিশ। নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্ল্যামার জগতে যেমন নাম করেছেন তিনি, তেমনি ভারতীয় সেনাবাহিনীতেও লেফটেন্যান্ট পদে অধিষ্ঠিত হয়েছেন।

এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, দৃঢ় সংকল্প থাকলে যেকোনও পেশাতেই সাফল্য লাভ করা সম্ভব। কাশিশ ২০০২ সালের ৯ জানুয়ারি মুম্বইয়ের নিকটবর্তী উলহাসনগরে জন্মগ্রহণ করেছেন। তিনি একটি সিন্ধি পরিবারের সন্তান। পুণের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ব বিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পরবর্তীতে তিনি বেঙ্গালুরুর IISC-তে নিউরোসায়েন্স নিয়ে গবেষণা করেন। ২০২৩ সালে তিনি মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেতাব জয় করেন।

এরপর ২০২৪ সালে তিনি সর্বভারতীয় র‍্যাঙ্ক ২ অর্জন করে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (সিডিএস) পরীক্ষায় উত্তীর্ণ হন। অর্থাৎ ছোটবেলা থেকে যা হতে চেয়েছেন তাই হয়েছেন। সিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাশিশ চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ১১ মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ৬ সেপ্টেম্বর পাসিং আউট প্যারেডে তিনি লেফটেন্যান্ট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তবে এখানেই থেমে নেই কাশিশ। তিনি ২০২০ সালের কোভিড-১৯ লকডাউনের সময় ‘ক্রিটিক্যাল কজ’ উদ্যোগও চালু করেন। এর লক্ষ্য ছিল প্লাজমা, রক্ত ​​এবং অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?