বাগদেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে অতি অবশ্যই বলুন এই মহামন্ত্র

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: হিন্দু সংস্কৃতিতে সকল দেবদেবীর পুজোই প্রাণ-প্রতিষ্ঠা ছাড়া অসম্পূর্ণ রয়ে যায়। তেমনই দেবী সরস্বতীর পুজোতেও প্রাণ-প্রতিষ্ঠা একান্ত করণীয়। প্রাণপ্রতিষ্ঠা একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় আচার। এই আচারের মাধ্যমে প্রতিমায় দেবীর ‘প্রাণ’  সঞ্চার করা হয়। শাস্ত্রসম্মত বিধি অনুযায়ী দেবীর চক্ষু দানের পর এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিমাকে একটি মূর্তি থেকে দেবীর জীবন্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। প্রাণপ্রতিষ্ঠার সময় পুরোহিত সরস্বতী প্রতিমার হৃদয়স্থলে দূর্বা ও চাল স্থাপন করেন। এরপর নির্দিষ্ট বৈদিক ও তান্ত্রিক মন্ত্র পাঠের মাধ্যমে দেবী সরস্বতীর প্রাণকে জাগ্রত করা হয়।

এবারে জেনে নিন এই মহামন্ত্র  :

ওঁ আং  হ্রীং ক্রোং যং রং লং বং ষং শং সং হৌং হংস। সরস্বতী দেব্যা জীব ইহ স্থিত। ওঁ আং  হ্রীং ক্রোং যং রং লং বং ষং শং সং হৌং হংস। সরস্বতী দেব্যা প্রাণা ইহ স্থিত।ওঁ আং  হ্রীং ক্রোং যং রং লং বং ষং শং সং হং হৌংস সরস্বতী দেব্যা সর্বইন্দ্রায় ইহস্থিতা ।ওঁ আং হ্রীং ক্রোং যং রং লং বং ষং শং সং হং হৌংস সরস্বতী দেব্যা বাঙ্মচক্ষুশ্রোতাঘ্রানাপ্রাণা চির সুখং ইহ তিষ্ঠন্তু স্বাহা । ওঁ মনোজ্যোর্তিজ্জুষ্যা -মাজস্য বৃহস্পতিরযজ্ঞমিমং তনোতু। অরিষ্টং যজ্ঞ সমিমং দধাতু।  বিশ্বদেবাস  ইহ মাদয়ন্তা মম প্রতিষ্ঠ, অসৈ প্রাণ প্রতিষ্ঠন্তু অসৈ প্রাণ ক্ষরন্ত চ অসৈ দেবতা সংখ্যায়ৈ স্বাহা ।

এবার সরস্বতী দেবীর মূল বীজ মন্ত্র  “ঐং” মন্ত্র ১০৮ বার পাঠ করতে হবে।

এই প্রাণপ্রতিষ্ঠার পরেই প্রতিমা পূজার উপযোগী হয়ে ওঠেন এবং তখনই দেবীকে জাগ্রত ও চেতনাসম্পন্ন রূপে আরাধনা করা সম্ভব হয়। অতএব, প্রাণপ্রতিষ্ঠা কেবল একটি আচার নয়, এটি ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিক চেতনার এক গভীর প্রকাশ—যার মাধ্যমে জ্ঞান ও বিদ্যার দেবীকে মূর্তির মধ্যে অধিষ্ঠিত করে মানবজীবনে তাঁর আশীর্বাদ কামনা করা হয়।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল