পুজোর ছুটিতে প্রকৃতির কোলে সময় কাটাতে চান? ঘুরে আসতে পারেন লাঙ্গুরদাংয়ে

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: সারা বছরের কর্মব্যস্ততার মাঝে পুজোর ছুটির ক’টা দিন সব কিছু ভুলে যদি নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। এখানে আমরা যে জায়গার কথা তুলে ধরব সেটি এখনও সম্পূর্ণ অজানা একটি জায়গা। যাকে Offbeat Place বলা যেতে পারে। দার্জিলিংয়ের কাছে এই অজানা, নতুন ও আকর্ষণীয় অফবিট গন্তব্য লাঙ্গুরদাং । প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যিই এক স্বর্গ। এখানে আপনি পাবেন চমৎকার ফার্মস্টে, যেখানে আপনি প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন আপনার পরিবার বা প্রিয়জনের সাথে।

ফার্মস্টের অভিজ্ঞতা

লাঙ্গুরদাং ফার্মস্টের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখানে আপনি পাবেন স্থানীয় ফসলের চাষ, পোল্ট্রি ফার্মিং এবং বিভিন্ন ধরনের সবজি। এখানকার পরিবেশে আপনি পাবেন একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে আপনি Camp fire করতে করতে Barbeque উপভোগ করতে পারবেন।

কী কী সুবিধা পাবেন?

  • স্বাস্থ্যকর খাবার: আপনারা যেখানে থাকবেন তারা নিজেরাই তাদের চাষ করা সব্জি রান্না করে পরিবেশন করবে। ফলে সতেজ স্থানীয় খাবার যেমন মোমো এবং স্কোয়াশ উপভোগ করতে পারবেন।
  • সুন্দর দৃশ্য: মূলত সকল ফার্ম-স্টে গুলি পাহাড়ের ঢালে তৈরি হওয়ায় এখান থেকে ভোর বেলায় পাহাড়ের চূড়া থেকে breath-taking দৃশ্য দেখতে পারবেন।
  • ক্যাম্পফায়ার: রাতের আঁধারে ক্যাম্পফায়ার নিয়ে বন্ধুদের সাথে, পরিবারের সাথে বা বিশেষ মানুষটির সঙ্গে সময় কাটাতে পারবেন।
  • অর্গানিক ফার্মিং: শহরের দূষণ আর কোলাহল থেকে দূরে এই সকল ফার্ম গুলিতে জৈবিক ভাবে চাষ করা স্থানীয় সবজির স্বাদ নিতে পারবেন।

কিভাবে পৌঁছবেন?

কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যে কোনও ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি জংশন পৌঁছে যান। সেখান থেকে গাড়ি বুক করেও আসতে পারেন বা সরাসরি হোমস্টে-র সাথে যোগাযোগ করলে তারাই গাড়ি পাঠিয়ে দেবে। নিউ জলপাইগুড়ি থেকে 100 কিলো মিটার দূরে কার্শিয়াংয়ের কোলে লুকিয়ে আছে এই সুন্দর গ্রাম লাঙ্গুরদাং

কী দেখবেন?

অফবিট ডেস্টিনেশন হওয়ায় সাধারণত মূল শহর মানে দার্জিলিং থেকে কিছুটা দূরে এই লাঙ্গুরদাংতবুও এই গ্রামে আপনি দেখতে পাবেন অসংখ্য নানা প্রজাতির, নানা রঙয়ের ফুল, ফল, সব্জি; এছাড়াও পাবেন ছোট্ট পাহাড়ি ঝর্না ও কালি নদী। আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার ও। মন চাইলে গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন দার্জিলিং বা কারশিয়াং।

বুকিং তথ্য

লাঙ্গুরদাং ফার্মস্টে বুকিং করার জন্য, আপনি যোগাযোগ করতে পারেন 089679 70652 নম্বরে। এছাড়াও আপনি WhatsApp এর মাধ্যমে বুকিং করতে পারেন। এই ফার্মস্টের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান করতে পারেন।

লাঙ্গুরদাং একটি অসাধারণ গন্তব্য, যেখানে আপনি প্রকৃতির মাঝে সময় কাটাতে পারবেন এবং স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হবেন। তাই, যদি এই পুজোতে মন ভালো করা জায়গায় যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন পাহাড়ি গ্রাম লাঙ্গুরদাং

 

পুলিশে বদলির নয়া পোর্টাল খলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

বাজারের চেয়ে ১৫ হাজার টাকা দামে সস্তা, লঞ্চ হল স্টাইলিশ ইলেকট্রিক বাইক

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

গরমে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে আতর নাকি পারফিউম! কী বলছেন বিশেষজ্ঞরা?

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

দুর্বল হজমশক্তি নষ্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা? সতর্ক করলেন চিকিৎসকরা

জানলা বা বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করলেই নিরাপদ নয় শিশুরা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

চড়ুই, পায়রা নাকি পেঁচা, বাড়িতে কোন পাখির বাসা শুভ? কে ডেকে আনে বিপদ?