সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচি: সাত সকালেই অ্যাকশন মুডে ইডি। বিধানসভা ভোটে হারের পর ইডির জেরার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১২ জন আধিকারিক আজ, বুধবার সাত সকালেই পৌঁছে যান বিজয়নের তিরুবনন্তপুরমের বাসভবনে। তারপর থেকেই চলছে তল্লাশি। সূত্রের খবর, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার আইটি সংক্রান্ত বিষয়ে আর্থিক তছরুপের ঘটনার তদন্তের স্বার্থেই এই অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা টি ভীনার সংস্থা এক্সালোজিগ সোল্যুশান, কোচিন মিনারেলশ অ্যান্ড রুটাইল লিমিটেডের মধ্যে বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি। বেশ কিছু বছর আগেই এই বিষয়ে তদন্ত শুরু হয়। মামলা দায়ের হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা টি ভীনার সংস্থা এক্সালোজিগ সোল্যুশানের নামে। তারপরেই তদন্ত শুরু হয়।

আরও পডুন: তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

কোচিন মিনারেলশ অ্যান্ড রুটাইল লিমিটেডের বেআইনি আর্থিক লেনদেন নিয়ে ইডির তদন্তের বিরুদ্ধে কেরলমের হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও আদালত সেই বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরেই আজ, বুধবার সাত সকালেই বিজয়নের বাসভবনে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। কোচিন মিনারেলশ অ্যান্ড রুটাইল লিমিটেড মূলত খনিজ পদার্থ উত্তোলন করে ও বিভিন্ন কারখানায় সরবরাহ করে। এই কোম্পানির সঙ্গে কেরলেমর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার আইটি কোম্পানির বেআইনি আর্থিক লেনদেনের যোগ পায় ইডি। তারপর থেকেই তৎপরতা দেখায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই এই আর্থিক তছরুপের মামলায় বিজয়নের মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে।

কোনওরকম ব্যবসা না করে বিজয়নের কন্যার কোম্পানি বিপুল অঙ্কের অর্থ পায় কোচিন মিনারেলশ অ্যান্ড রুটাইল লিমিটেডের কাছ থেকে। এই অর্থের উৎস জানতে চায় গেরুয়া শিবির। তারপরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে ইডি। ইতিমধ্যেই এই মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পর্যাপ্ত প্রমাণ ও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩