এই মুহূর্তে

জঙ্গলের নদীতে একসঙ্গে জল খাচ্ছে চিতাবাঘ-কালো প্যান্থার, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বিরল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: চিতাবাঘ, কালো প্যান্থার একসঙ্গে জল খাচ্ছে। বিরল এই দৃশ্য কর্ণাটকের বন থেকে ক্যামেরাবন্দী করলেন বন্যপ্রাণী আলোক চিত্রী সোহান সিংহ। যেখানে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ এবং একটি কালো প্যান্থার শান্ত জলাশয়ের তীরে একসঙ্গে জল খাচ্ছে দুই প্রাণী। এই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দী করে অসাধ্য সাধন করল ক্যামেরাম্যান সোহান সিংহ। সাধারণত এই দুই বন্যপ্রাণীকে একসঙ্গে দেখতে পাওয়া দুষ্কর। দুজনেই মুখোমুখি হলে যুদ্ধ ছাড়া আরও কিছু দেখতে পাওয়া মুশকিল। কিন্তু এই দুটি বন্যপ্রাণীকে একসঙ্গে ঘাটে জল খেতে দেখে সকলে অবাক হয়েছেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বন্যপ্রাণী আলোকচিত্রী এই মুহূর্তটিকে প্রকৃতির এক জাদুকরী কাকতালীয় ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘যখন তারারা সারিবদ্ধ হয়, তখন জাদু ঘটে।’ তিনি এই সাক্ষাৎকে এমন একটি মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন যা দীর্ঘকাল মনে থাকবে নেটপাড়ার। ভিডিওটি শুরু হয়েছে, জলের ধারে চিতাবাঘটি শুয়ে রয়েছে। এবং জল খাচ্ছে তীব্র মাংসাশী প্রাণীটি। কিছুক্ষণ পরে, কালো প্যান্থারটি আসে। তার আচরণ একেবারেই আক্রমণাত্মক বা তাড়াহুড়োপূর্ণ ছিল না। সে ধীরে এসে চিতাবাঘের কাছে বসে, এবং দুটি বৃহৎ শিকারী একসঙ্গে জল পান করতে শুরু করে।

 

 

View this post on Instagram

 

A post shared by Sohan Singh (@the_wildeye_captures)

দৃশ্যটি শান্ত, এবং অসাধারণ ছিল। কেউ কাউকে আক্রমণ করেনি। ভিডিওটি এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষেরও বেশি ভিউজ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। বন্যপ্রাণী প্রেমীরা, আলোকচিত্রীরা কেবল দৃশ্যের সৌন্দর্যের প্রশংসাই করেননি বরং এটি ধারণ করার জন্য ক্যামেরাম্যানেরও ধৈর্য, সময়ের প্রশংসা করেছেন। কেউ কেউ এটিকে একটি দর্শনীয়, শক্তিশালী এবং আবেগঘন মুহূর্ত বলেছেন। অনেকেই উল্লেখ করেছেন, জঙ্গলের জগৎ রহস্যময়। সেখানে এই ধরণের মুহূর্তগুলি যেকোনও সময় এবং অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

অঙ্ক পরীক্ষায় ‘সিলি মিসটেক’ হচ্ছে? এই দুর্দান্ত ট্রিকসগুলি জানলেই কেল্লাফতে

ইরান যুদ্ধের জের, শুক্র সকালেই ধস শেয়ার বাজারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 1 - 0
Goals
Awaiting For Goal
Live Score 1 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte