৬৫ কোটিতে বিক্রি বিশ্বকাপে গায়ে চাপানো মেসির ৬ জার্সি

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আধুনিক ফুটবলে ঈশ্বরের বরপুত্র। তাঁর পায়ের জাদুতে মোহাবিষ্ট বিশ্বের কোটি-কোটি ফুটবল ভক্ত। তাঁকে একটু ছুঁয়ে দেখার জন্য মাইলের পর মাইল পাড়ি জমাতেও কুণ্ঠাবোধ করেন না ফুটবল পাগলরা। সেই লিওনেল মেসির স্মৃতি বিজড়িত, গায়ে চাপানো জার্সি কেনার জন্য যে হুড়োহুড়ি পড়বে তা জানাই ছিল। কিন্তু সেই জার্সির দাম যে আকাশচুড়োয় পৌঁছবে তা কে ভেবেছিল?

কাতার বিশ্বকাপে মেসি জাদুতে ভর করেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ফের ঘরে তুলেছিল বিশ্বকাপ। আর ওই বিশ্বকাপে দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক তথা ফুটবলের রাজপুত্র মেসি।আর গত বিশ্বকাপে যে ছয়টি জার্সি পরে মাঠে নেমেছিলেন তা গতকাল বৃহস্পতিবার নিলামে তুলেছিল বিশ্বের অন্যতম নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। ওই নিলামে আর্জেন্টাইন অধিনায়কের ছয়টি জার্সি বিক্রি হয়েছে ৭৮ লক্ষ ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকায়। যে জার্সি নিলামে তোলা হয়েছে সেগুলি মেসি পরেছিলেন  ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে। নিলামকারী সংস্থা ‘সোথবি’ জানিয়েছেন, মেসির জার্সি বিক্রি করে প্রাপ্য অর্থের বড় অংশ দান করা হবে জোয়ান দে ডিও বার্সেলোনা শিশু হাসপাতালে। মূলত বিরল রোগাক্রান্ত শিশুদের চিকি‍ৎসায় ব্যয় হবে ওই অর্থ।

তবে বিপুল টাকায় ছয়টি জার্সি বিক্রি হলেও দিয়াগো মারাদোনাকে টপকে যেতে পারেননি লিওনেল মেসি। ‘হ্যান্ড অব গড’ ম্যাচে প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ক যে জার্সি পরেছিলেন তা গত বছর নিলামে তোলা হয়েছিল। মারাদোনার ওই জার্সি বিক্রি হয়েছিল ৯২ লাখ ডলারে। অর্থা‍ৎ মেসির ছয়টি জার্সিও শেষ পর্যন্ত পূর্বসূরী মারাদোনার  জার্সির দামকে পেরিয়ে যেতে পারেনি।

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?