জলাশয়ে বাঘের সঙ্গেই লুকোচুরি খেলল হাঁস! ভিডিও দেখে হাসির রোল

এক তুমুল ভাইরাল ভিডিও এখন চর্চার বিষয় ইন্টারনেটে। রীতিমতো লুকোচুরি খেলে একটি বাঘকে নাকানি-চোবানি খাওয়ালো এক ক্ষুদ্র হাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও নেটিজেনদের মন জয় করে প্রতিদিন। এরমধ্যে কিছু হয় তুমুল জনপ্রিয়, যা জেন ওয়াই-দের কাছে ভাইরাল। এমনই এক তুমুল ভাইরাল ভিডিও এখন চর্চার বিষয় ইন্টারনেটে। রীতিমতো লুকোচুরি খেলে একটি বাঘকে নাকানি-চোবানি খাওয়ালো এক ক্ষুদ্র হাঁস। যা দেখে হেসেই খুন নেটিজেনরা। ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ২ লক্ষের বেশি ভিউ হয়েছে। কী এমন আছে এই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে জলে বাঘের শিকার থেকে বাঁচার জন্য বারে বারেই ডুব সাঁতার দিয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি হাঁস। প্রতিবেদনের শেষে ভিডিও লিঙ্কটি দেখুন। 

সহজ শিকার যদি ফস্কে যায় তবে কার না রাগ হয়? এমনই হল ওই বাঘটির সঙ্গে। আর আশ্চর্যের বিষয়, শক্তিমান ওই বাঘটিকে জলের মধ্যে নাস্তানাবুদ করে ছাড়ল এক ছোট্ট হাঁস। একটি ছোট্ট জলাশয়ে হাঁসটি দিব্যি সাঁতার কাটছিল। সেসময় সেখানে চলে আসে একটি ডোরাকাটা বাঘ। সামনে নিশ্চিত শিকার দেখে সন্তর্পণে জল কেটে এগিয়ে যায় বাঘটি। কিন্তু বাঘটি হাঁসের সামনে পৌঁছতেই সে ডুব সাঁতারে অন্য দিকে পালিয়ে যায়। এই ঘটনাটি বেশ কয়েকবার ঘটে। বেশ কয়েকবার ওই বাঘকে বোকা বানিয়ে ডুবসাঁতারে পালায় হাঁসটি। ফলে সেই হাঁসকে খুঁজে পেতেই কালঘাম ছুটে যায় বাঘ মামার। তবে এটা শিকার নাকি বাঘের নিছক মজা সেটা নিয়ে মতভেদ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। যদিও ভিডিওটি শেয়ার হওয়ার পর ২ লক্ষের বেশি ভিউ হয়েছে। অনেকেই হাঁসটির বুদ্ধিমত্তার তারিফ করেছেন।

 

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন