চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোয় নিম্নচাপ, তৈরি ৪০৬টি অস্থায়ী পাম্প, ১৭৬ ফিল্ড কর্মী

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহখানেক আগেই তুমুল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। সাড়া শহর জুড়ে তখন শুধু জল থৈথৈ অবস্থা। শহরের কিছু অংশে জল নামতে সময় নিয়েছিল কমপক্ষে তিন থেকে চার দিন। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আকাশ পরিস্কার থাকার বার্তা দিলেও আবহাওয়া দফতর এ কথাও জানিয়ে দিয়েছে নবমীর থেকে শুরু হবে বৃষ্টি। দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে নিম্নচাপের ভ্রূকূটি রয়েই যাচ্ছে। নবমী নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই এবার আগে থেকেই সতর্ক থাকতে চাইছে কলকাতা পুরসভা।

এক সপ্তাহ আগে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন জলমগ্ন কলকাতা ও রাজ্যে চলে যায় একাধিক প্রাণ। তাছাড়া বৃষ্টির সময় বা রাস্তায় জল জমলে ম্যানহোল, গালিপিট খুলে পরিষ্কার করারও প্রয়োজন হয়ে পড়ে। এবার এই সমস্ত বিষয়ে মনোযোগী হচ্ছে কলকাতা পুরসভা। তারা জানিয়েছে, বৃষ্টি হলে জল জমলে রাস্তায় রাস্তায় ম্যানহোল এবং গ্যালিপিট খুলে পরিষ্কার করা হবে। তার জন্য মোতায়েন করা হয়েছে ১৭৬ জন ফিল্ড কর্মীকে। পুরসভার নিকাশি বিভাগ সূত্রে জানানো হয়েছে শহরে দুটি গুরুত্বপূর্ণ আন্ডার পাসের জন্য আলাদা করে কুড়িজনের একটি টিম প্রস্তুত থাকবে।

এই দুটি আন্ডারপাস হল কাঁকুড়গাছি এবং উল্টোডাঙা। সবার বক্তব্য অতিরিক্ত বৃষ্টি হলে জল জমবেই, বিশেষত জোয়ারের সময় লক গেট বন্ধ থাকার সময় যদি ঝেঁপে বৃষ্টি আসে তাহলে রাস্তায় জল জমা ছাড়া কোনও গতি নেই। সেই জমা জল যেন তাড়াতাড়ি নামানো যায় সেই চেষ্টার জন্যই এই পদক্ষেপ গ্রহণ। শহরে ৮৬টি পাম্পিং স্টেশন চালু থাকবে কলকাতার যে সব এলাকায় জল জমে যায় সেসব জায়গায় ৪০৬ টি অস্থায়ী পাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। নিকাশ বিভাগ সূত্রে খবর, ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে সেই জল নেমে যায়। কিন্তু তার বেশি যদি বৃষ্টি হয় তাহলে জল জমলে বের করতে হবে।  সেই জন্যই আগেভাগে সতর্কতা গ্রহণ।

Published by:

Share Link:

More Releted News:

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ