মহিলাদের গ্যালারিতে বসে ম্যাচ দেখার অনুমতি দিল ইরান

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহরান: অবশেষে কাটল বাধা। এখন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলা ফুটবল সমর্থকরা। রবিবার এ কথা ঘোষণা করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদী।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবল-সহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। তথাকথিত ধর্মগুরুদের যুক্তি ছিল, পুরুষ শাসিত সমাজে শরীরের পুরো অংশ না ঢেকে খেলাধুলোয় অংশ নেওয়া পুরুষ অ্যাথলেটদের দেখা থেকে মেয়েদের নিরাপদে রাখা উচিত। স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখার মতো উপযুক্ত ব্যবস্থা না থাকাকে ঢাল করে গ্যালারিতে বসে মহিলাদের খেলা দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে।

সেই প্রতিবাদের কাছে মাথানত করে ২০১৯ সালে তেহরানের আজাদী স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছিল মহিলা ফুটবলপ্রেমীদের। ২০১৯ সালে ছেলেদের ছদ্মবেশ নিয়ে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মহিলা ফুটবল সমর্থক সাহর খোদাইরি। ধরা পড়লে কারাবাসের শাস্তি হতে পারে এই আশঙ্কায় নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন ইরানি তরুণী। ইশতেগলালের পাঁড় ভক্ত ছিলেন খোদাইরি। আগামী মাস থেকে ইরানে শুরু হচ্ছে ফুটবল লিগ। এবারের লিগে মোট ১৬টি দল অংশ নেবে। রবিবার লিগ ফুটবলের ড্র ছিল। ওই ড্র অনুষ্ঠানে হাজির ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদী। সাংবাদিকদের তিনি জানান, চলতি বছর স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে পাবেন মহিলা সমর্থকরা। ইস্পাহান, কেরমান ও আহবেজের স্টেডিয়ামগুলির গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ব্যবস্থা থাকছে।

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস