পরকীয়ায় জড়িয়েছেন সন্দেহে ইঞ্জিনিয়ার স্ত্রীকে হাতুড়িপেটা করে নৃশংস খুন স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। নেহাত সন্দেহের বশেই স্ত্রীকে হাতুড়িপেটা করে খুন করে পুলিশের জালে এক ব্যক্তি। স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য জড়িয়েছে নয়ডায়।

পুলিশ সূত্রে খবর, স্ত্রী আসমা খানকে সন্দেহ করতে স্বামী নুরুল্লাহ হায়দার। তাঁর সন্দেহ ছিল অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আসমা। সেই কারণে বহুবার স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি হয়েছে। কিন্তু শুক্রবার অশান্তি চরমে ওঠে। আচমকাই একটি হাতুরি নিয়ে আসমার ওপরে চড়াও হন নুরুল্লাহ। ওই দম্পতি থাকতেন নয়ডার সেক্টর ১৫ এলাকায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান আসনা। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ওই দম্পতির এক ছেলে ও মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়লেও মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। আসমা ছেলেই প্রথমে পুলিশকে ফোন করে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাছিয়েছে।

সূত্রের খবর, ২০০৫ সালে বিয়ে করেছিলেন নুরুল্লাহ হায়দার ও আসমা খান। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক ছিলেন আসমা। অভিযুক্ত বিহারের বাসিন্দা এবং তিনি ইঞ্জিনিয়ারিং স্নাতকও ছিলেন। তবে বর্তমানে তিনি বেকার। বছর ৪২-র আসমা নয়ডার সেক্টর ৬২-র একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে সন্দেহের বীজ বপন হয়েছিল তাঁর মধ্যে। তাই নিয়ে অশান্তিও চলত বিস্তর।

কেন তিনি স্ত্রীকে খুন করেছেন, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্তের ভাই জানিয়েছেন, দম্পতির অশান্তির বিষয়টি সকালেই জানতে পরেছিলেন। কিন্তু সন্দেহের বশে এই ধরনের ঘটনা ঘটবে বুঝতে পারেননি। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা