শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল শুক্রবার মে দিবস। আর শ্রমিক দিবস থেকেই মহারাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক যানবাহনের চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক হচ্ছে। রিকশা থেকে শুরু করে অটো, ট্যাক্সি ও অনলাইন ক্যাব সংস্থার চালকরা এই নির্দেশের আওতায় আসবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই ফরমান জারির কথা জানিয়েছেন মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী প্রতাপ সরনায়েক। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মহারাষ্ট্রে থেকে জীবিকা নির্বাহ করতে হলে সবাইকে মরাঠিতে কথা বলতে হবে। যারা নির্দেশ মানবেন না তাদের লাইসেন্স বাতিল হবে।’ মহারাষ্ট্র সরকারের এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

১৯৮৯ সালেই মহারাষ্ট্র সরকার মরাঠি ভাষায় কথা বলা বাধ্যতামূলক করে এক আইন প্রণয়ন করেছিলেন। গত সপ্তাহে ওই আইনে সংশোধন করা হয়েছে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী প্রতাপ সরনায়েক বলেন, ‘রিকশা, ট্যাক্সি এবং ওলা-উবের চালকদের জন্য মারাঠি ভাষা বাধ্যতামূলক। যাত্রীরা যখন মারাঠিতে কথা বলেন এবং চালক তা বুঝতে পারেন না, তখন তর্কাতর্কি শুরু হয়। ওই বচসার জেরে ফৌজদারি মামলাও দায়ের করা হয়। সরকার এ বিষয়ে অসংখ্য অভিযোগ পেয়েছে। তাই মরাঠি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মহারাষ্ট্রে বসবাস করতে হলে মরাঠি জানা যে বাধ্যতামূলক তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। তাঁর কথায়, ‘আপনি যদি মহারাষ্ট্রে ব্যবসা করতে চান, তবে আপনাকে অবশ্যই মরাঠি জানতে হবে। শিখতে হবে। মরাঠি শেখার সুবিধার জন্য নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সরকারও এই ভাষা শেখানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে।’

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন