অসাধ্যসাধন চিকি‍ৎসকদের, HIV-র বিরুদ্ধে জীবনযুদ্ধে জয়ী মার্কিন মহিলা

এ নিয়ে এখনও পর্যন্ত তিন মার্কিন নাগরিক এইচআইভি’কে হারিয়ে সুস্থ হলেন। তবে এই প্রথম কোনও মহিলা এইচআইভি’র বিরুদ্ধে জীবনযুদ্ধে জয়ী হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের চিকি‍ৎসা বিজ্ঞানে সাফল্য। দীর্ঘ চিকি‍ৎসার পরে প্রাণঘাতী এইচআইভি’কে হারিয়ে সুস্থ হলেন এক মার্কিন মহিলা। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতি ব্যবহার করে তাঁকে সুস্থ করে তুলেছেন চিকি‍ৎসকরা। এ নিয়ে এখনও পর্যন্ত তিন মার্কিন নাগরিক এইচআইভি’কে হারিয়ে সুস্থ হলেন। তবে এই প্রথম কোনও মহিলা এইচআইভি’র বিরুদ্ধে জীবনযুদ্ধে জয়ী হলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের এইডস বিভাগের পরিচালক কার্ল ডাইফেনব্যাচের মতে, ‘এইচআইভি চিকিৎসায় পর পর তিনজনের সুস্থ হয়ে ওঠা অবশ্যই চিকি‍ৎসকদের কাছে আশা জাগানোর মতো বিষয়।’

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এইচআইভির পাশাপাশি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন ৬৪ বছর বয়সী মার্কিন মহিলা। চিকি‍ৎসকরা প্রথমে তাঁকে ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি দিতে কেমোথেরাপি প্রয়োগ করেন। ওই কেমোথেরাপির ফলে রোগিনীর শরীরের বিভিন্ন কোষ থেকে ক্যান্সারের ভাইরাস ধ্বংস করে দেওয়া হয়। পরে এক দাতার শরীর থেকে বোন ম্যারো সংগ্রহ করে রোগিণীর শরীরে প্রতিস্থাপন করা হয়। আর তাতেই অত্যাশ্চর্য ফল মেলে। ক্যান্সারের পাশপাশি এইচআইভির জীবাণুও নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।’

ক্যান্সার ও এইচআইভি’তে আক্রান্ত মহিলার চিকি‍ৎসার যাবতীয় খরচ জুগিয়েছিল মার্কিন সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের এইডস বিভাগের পরিচালক কার্ল ডাইফেনব্যাচ সাংবাদিকদের বলেছেন, ‘যে চিকি‍ৎসা পদ্ধতির সাহায্যে ওই মহিলাকে সুস্থ করে তোলা হয়েছে, সেই একই পদ্ধতি অন্যান্য এইডস আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।’  এইচআইভি আক্রান্ত মহিলাকে সুস্থ করার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউভন ব্রাইসন এবং বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেবোরা পারসুয়াড। দুই চিকি‍ৎসক-গবেষককে অসাধ্যসাধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক এইডস সংস্থার প্রেসিডেন্ট শ্যারন লিউইন।

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

পঞ্চায়েত গোডাউনে ‘সবুজ সাথী’র সাইকেল-ত্রাণের সামগ্রী, চাঞ্চল্য ধূপগুড়িতে

ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল রেসিপি

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের