চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইতিহাস পাকিস্তানের হাতে ভারতের পরাজয়ের কথা লিখে রেখেছে’, উন্মত্ত আচরণ নাকভির

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এর প্রধান মহসিন নাকভি বর্তমানে চর্চায়। ভারত তাঁর হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে রাজি না হওয়ায় নাকভি এশিয়া কাপ নিয়ে মাঠ ছেড়েছিলেন। তার পর থেকে সশ্যাল মিডীয়ায়য় তাঁকে নিয়ে তঈরি হয়েছে একের পর এক মিম। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ক্রিকেট মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করতেই টুইট করে অভিনন্দন জানান। পাশাপাশি লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর রচনা হয়েছে”। এবার দেশের প্রধানমন্ত্রীর করা টুইটের জবাব দিলেন নাকভি। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

চলতি বছরের শুরুতে পহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হন। এরপর ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে প্রতিশোধ নেয়। ভারত-পাকিস্তান সম্পর্ক বর্তমানে তিক্ততার চরম সীমায় পৌঁছেছে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট আগুনে ঘি ঢেলেছে। প্রধানমন্ত্রী মোদির টুইট স্পষ্টতই নকভিকে ক্ষুব্ধ করে তোলে। তারপরেই মুখ খুলেছেন তিনি। বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়ে মোদি যা করেছেন তা খেলার স্পিরিটকে বিনষ্ট করেছে।

নাকভি নিজ প্রতিক্রিয়ায় লিখেছেন, “যদি যুদ্ধ আপনার গর্বের মাপকাঠি হয়ে থাকে, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে আপনার অপমানজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনও ক্রিকেট ম্যাচই সত্যকে নতুন করে লিখতে পারে না। খেলাধুলায় যুদ্ধকে টেনে আনা কেবল আপনার হতাশাকেই প্রকাশ করে না, গেম অফ স্পিরিটেরও অবমাননা ঘটায়।” খেলাধুলার রাজনীতিকরণ এবং চ্যাম্পিয়নদের হেয় করার অভিযোগে পিসিবি প্রধান সর্বত্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন। এশিয়া কাপ ২০২৫ ফাইনালের প্রথম বলটি খেলার আগেই বিশ্ব জানত যে ভারত নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করবে না। কারণ ভারত আগে থেকেই জানিয়েছিল সেকথা। অনেকেরই প্রশ্ন তাহলে কেন নাকভি গিয়েছিলেন মঞ্চে ? তিনি নিজেই অপমানিত হয়ে লাইমলাইটে আসতে চেয়েছিলেন বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ