বল লেগে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন  ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের মাঠেই ঝরল প্রাণ। একই মাঠে পাশাপাশি চলছিল দুই ম্যাচ। অন্য ম্যাচের ব্যাটারের শটের বল কানের পাশে সজোরে আঘাত করল অপর ম্যাচের ফিল্ডারের। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই ক্রিকেটারের। গত সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাতুঙ্গায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাতুঙ্গার দাদকর ময়দানে চলছিল কাচ্চি বিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের খেলা। মূলত পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নেন। সোমবার একই মাঠে পাশাপাশি দুটি ম্যাচ চলছিল। কিন্তু আচমকাই বিপত্তি ঘটে। অন্য ম্যাচের ব্যাটারের দিকে ফিরে ফিল্ডিং করছিলেন জয়েশ সওযালা নামে ৫২ বছর বয়সী এক ক্রিকেটার। আচমকাই অপর ম্যাচের ব্যাটারের শটের বল জয়েশের কানের পাশে সজোরে আঘাত করে। আর্তনাদ করি মাটিতে লুটিয়ে পড়েন ৫২ বছর বয়সী ক্রিকেটার। ম্যাচ বন্ধ করে সবাই ছুটে আসেন তাঁর কাছে। ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন জয়েশ। তড়িঘড়ি লায়ন তারাচাঁদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আয়োজকদের দাবি, মাঠের অভাবেই পাশাপাশি দুটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। অতীতেও একই ময়দানে দুটি করে ম্যাচের আয়োজন করা হয়েছে। কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ময়নাতদন্তের পরেই জয়েশের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি।’

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস