কি কাণ্ড! মারামারি ঠেকাতে মুম্বই লোকালে খোদ সোনু নিগম, ভাইরাল ভিডিও

তাই যেখানে লোকেদের মারামারি করতে দেখা যায়, সেখানে যাত্রীরা পরস্পর মিলে গান করছে, ভিড় ট্রেনের বগিতেই শান্তিপূর্ণভাবে সফর করছে, বিষয়টি মুম্বই লোকালে রীতিমতো চমকপ্রদ ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ট্রেনে বিখ্যাত গায়ক সোনু নিগম। থুড়ি সোনু নিগমের গান। ‘ইয়ে দিল দিওয়ানা’। সম্প্রতি মুম্বই ট্রেনের একটি ভিডি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মুম্বই ট্রেনে লাগামছাড়া ভিড়ের ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই মুম্বই ট্রেনগুলিতে লাগামছাড়া ভিড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ট্রেনের কোচগুলি একেবারে জনকীর্ণ। একটুও পা ফেলার জায়গা নেই। সাধারণ যাত্রীদের হাল রীতিমতো খারাপ হওয়ার জোগাড়। কিন্তু এভাবেই দৈনন্দিন যাতায়াত করছেন নিত্যযাত্রী। আর তাই ভিড়ের মধ্যে সময় কাটানোর মোক্ষম উপায় নিজেকে বিনোদন দেওয়া। সাধারণ মুম্বই বাসিন্দা লোকাল ট্রেনগুলিকে শহরের লাইফলাইন বলে।

জনাকীর্ণ কোচগুলিতে চতুর্থ আসন পেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর সম্পন্ন করেন অনেকেই। তাই ভিড়ের হাত থেকে বাঁচতে নানারকমভাবে এন্টারটেইন করে যাত্রীরা। কেউ ভজন গান, আবার কেউ কারাওকে দিয়েই আসর শুরু করেন। আর তাতে যোগ দেন বাকি সব যাত্রীরা। তবে মুম্বই লোকালের মারামারির ভিডিওই বেশি ভাইরাল হয়। কিন্তু সাম্প্রতিক ক্লিপটি ব্যতিক্রম। যেখানে দেখা যাচ্ছে, একটি ভিড় মুম্বই লোকাল ট্রেনের যাত্রীরা ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি গেয়ে তাঁদের দুর্দান্ত ভ্রমণ উপভোগ করছেন। তাই যেখানে লোকেদের মারামারি করতে দেখা যায়, সেখানে যাত্রীরা পরস্পর মিলে গান করছে, ভিড় ট্রেনের বগিতেই শান্তিপূর্ণভাবে সফর করছে, বিষয়টি মুম্বই লোকালে রীতিমতো চমকপ্রদ ঘটনা। যাত্রীরা সকলেই সোনু নিগমের ‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি একত্রে গাইলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক যার সিট নেই, অনেকক্ষন ধরে তিনি দাঁড়িয়ে আছেন, তখনই সে সময় কাটাতে জনপ্রিয় চলচ্চিত্রের গান ‘ইয়ে দিল দিওয়ানা’ গাইলেন। আর তাঁর সঙ্গে অন্যরাও যোগ দিলেন। রীতিমতো লোকাল ট্রেনেই মিউজিক্যাল কনসার্টের আয়োজন করলেন যাত্রীরা। আর ট্রেনের দেওয়ালকেই বানান হল মিউজিকাল যন্ত্রপাতি।

 

 

View this post on Instagram

 

A post shared by Aayush ( Haboo ) (@the_minihaboo)

ভিডিওটি ভাইরাল হতেই দৃষ্টি আকর্ষণ করেছে খোদ সোনু নিগমেরও। তিনি ওই যাত্রীর ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আমার খুব ভাল লেগেছে, আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’ এই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৮.৬ মিলিয়ন ভিউজ অতিক্রম করছেন। এটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আয়ূষ নামক একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এই ভিডিওটি এই ভিড় ট্রেনেও আপনাকে বিনোদন দিতে পারে।’ সামগ্রিকভাবে, ভিডিওতে সকলকেই ভাইব উপভোগ করতে দেখা গেছে এবং পাশাপাশি গান করতেও দেখা গেছে। বেশিরভাগ মানুষ কোরাস গাইতে যোগ দিয়েছিল এবং পারফরম্যান্সেও কবজ যোগ করেছিল। এই ভিডিওটি ১৪ জুলাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছিল এবং এটি ইতিমধ্যে পাঁচ লাখেরও বেশি ভিউ আকর্ষণ করেছে। গানটি ১৯৯৭ সালে রিলিজ করলেও এখননও জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। গানটা শাহরুখ খানের ‘পরদেশ’ ছবি থেকে গৃহীত। এতে কণ্ঠ দিয়েছিলেন সোনু নিগম, হেমা সরদেশাই এবং শংকর মহাদেবন।

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী