ঈদের দিনেই মুসলিম শিল্পীরা পেলেন দুর্গা প্রতিমার বায়না!

এখানে ঈদ এবং পুজো মানেই উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার খুশির ইদ (EID)। মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ এই উৎসব। শরৎ কালে হয় হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপুজো। বাঙালি উৎসব প্রিয়। এখানে ‘ধর্ম যার যার উৎসব সবার’। ঈদের দিনেই দুর্গা (DURGA PUJA) প্রতিমার বায়না পেলেন মুসলিম শিল্পী।

আর মাত্র ৬ মাস বাকি দুর্গাপুজোর। খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব ঈদের দিনে মুসলিম শিল্পীদের বায়না দিল প্রতিমা তৈরির। পুজো কমিটির পক্ষ থেকে অভিজিৎ দাস বলেন, ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে দুর্গাপুজো সারা বিশ্বে সমাদৃত। বাংলা মানে সাম্প্রদায়িক সম্প্রীতির। এখানে ঈদ এবং পুজো মানেই উৎসব। তাই ঈদের দিনেই বায়না দেওয়া হলো।

পুজো কমিটি সদস্য এবং প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, এদিন বায়না দেওয়ার পরে মিষ্টি মুখ এবং কোলাকুলিও হয়। বায়না দেওয়ার পরে কমিটির পক্ষ থেকে বলা হয়, আজকের মিলনের এই ছবি আসলে ‘একটুকরো ভারতের’।

আর এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বলছেন, এটাই বাংলা ও ভারতের সংস্কৃতি। মৌলবাদীদের স্থান এখানেই নেই। আবার কেউ বলছেন, ‘গাহি সাম্যের গান’ বা ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে