‘প্রেমের কোনও বয়স নেই’, হাঁটুর বয়সী শিক্ষিকাকে বিয়ে করে প্রমাণ করলেন ষাটের প্রিন্সিপাল

চমকপ্রদ ঘটনা! ২৮ বছর বয়সী শিক্ষিকাকে বিয়ে করে তোলপাড় ফেলে দিলেন ৬০ বছর বয়সী একজন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চমকপ্রদ ঘটনা! ২৮ বছর বয়সী শিক্ষিকাকে বিয়ে করে তোলপাড় ফেলে দিলেন ৬০ বছর বয়সী একজন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিহারের মুজাফফরপুর জেলায়। হাঁটুর বয়সী নেপালের একজন শিক্ষিকাকে বিয়ে করতেই বিতর্কের কেন্দ্র বিন্দুতে চলে এলেন ৬০ বছর বয়সী ওই অধ্যক্ষ। তাঁদের বিয়ের ছবি-ভিডিও ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবরটি পুরো এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি বিহারের অধ্যক্ষ মটুকনাথের কথা মনে করিয়ে দিল, যাঁর অধ্যাপক হিসেবে তাঁর এলাকায় খুব নামডাক ছিল। তিনি তাঁরই একজন ছাত্রী জুলিকে বিয়ে করেছিলেন।

জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি নেপালের জনকপুরে বিহারের ওই বেসরকারি স্কুলের মালিক তথা অধ্যাপক তাঁর স্কুলের শিক্ষিকা শায়েস্তা পারভিনকে বিয়ে করেন। নেপালে ঘুরতে গিয়েই পর দুজনে বিয়ে করেন। বিয়ের পর, মহিলার ভাই আওরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন যে, তাঁর বোনের স্কুলের অধ্যক্ষ তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছেন। অভিযোগে রাকেশ সাহ, তাঁর স্ত্রী এবং মেয়ে সহ সাতজনের নাম উল্লেখ করেছেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শায়েস্তা পারভিন দাবি করেছেন যে, তিনি নিজের ইচ্ছায় অধ্যক্ষকে বিয়ে করেছেন। তিনি একেবারে নিরাপদে আছেন, কোনও চাপের মধ্যে নেই। বিয়েটি তাঁর সম্মতিতেই হয়েছে।

তবে এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে মুজাফফরপুর গ্রামে উত্তেজনার সৃষ্টি করেছে। দুই সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায়, পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে তদন্ত জোরদার করেছে। এ বিষয়ে আওরাই থানার অফিসার রানোভার জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে তিনজনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাদের কল ডিটেইলস পরীক্ষা করা হচ্ছে। পুরো মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এটি স্পষ্ট নয় যে, মামলাটি প্রেমের বিয়ে বলো কোনও ধরণের জোরপূর্বক বিয়ে। পুলিশি তদন্তের পরেই সত্য প্রকাশ পাবে। উল্লেখ্য, পটনা বিশ্ববিদ্যালয়ের হিন্দি অধ্যাপক মটুকনাথ চৌধুরী ২০০৬ সালে তাঁর ছাত্রী জুলিকে ভালোবেসে বিয়ের জন্যে শিরোনামে এসেছিলেন। তার স্ত্রীর প্রকাশ্য প্রতিবাদের পর বিষয়টি জাতীয় গণমাধ্যমে পৌঁছায়। প্রতিবাদ সত্ত্বেও, তিনি ছাত্রীটিকে বিয়ে করেন। এই বিতর্কের ফলে তাঁকে বরখাস্ত করা হয়।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার