নদীতে নৌকা চালিয়ে ৩৫ বছর সংসার টানছেন নাজমা

প্রতিদিন ভোর বেলায় দাঁড় হাতে নিয়ে বের হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীর জলের উপর নৌকা (Boat) চালাতে চালাতে কেটে গিয়েছে তাঁর জীবনের বড় সময়। দীর্ঘ ৩৫ বছর ধরে নৌকা চালিয়ে খরচ যোগাচ্ছেন সংসারের। বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিজয়পুর এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী নাজমা খাতুনের (Najma Khatun) হার না মানা জীবন সংগ্রাম প্রেরণা দেয় শ্রমজীবী নারীদের।

বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরে ভারত সীমান্ত ঘেষা বিজয়পুর গ্রামের সুমেশ্বরী নদীতে নৌকা চালান নাজমা খাতুন। তাঁর স্বামী আব্দুর রশীদ সুমেশ্বরী নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই ছেলে এক মেয়ে, স্বামী নিয়ে সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ সংসারে নেমে আসে অন্ধকার। নাজমার দুই ছেলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেয়ে বড় হয়ে যাওয়ায় তাঁর বিয়ে দেওয়ার পর সে শ্বশুরবাড়িতে চলে যায়। এদিকে একদিন নদী ভাঙনে জমি জমা ও ভিটে চলে যায় নদী গর্ভে। তার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্বামী আব্দুর রশীদ। অসুসস্থ হয়ে যাওয়ার পর কর্মক্ষমতা হারিয়ে ফেলেন রশীদ। এরপর অভাবের তাড়নায় নিজের হাতে দাঁড় তুলে নেন নাজমা। নদীর বুকে নৌকা নিয়ে চালানো শুরু করেন তিনি। অসুস্থ স্বামীর ওষুধ-সহ খাওয়া দাওয়া এবং নিজের খাবারের সংস্থান করছেন নাজমা খাতুন নৌকা চালিয়ে। প্রতিদিন ভোর বেলায় দাঁড় হাতে নিয়ে বের হন তিনি। সকাল সকাল এসে পৌঁছন সুমেশ্বরীর নদীর তীরে বিজয়পুর ঘাটে। এরপর যাত্রী নিয়ে শুরু হয় পারাপার।

প্রতিদিনের জীবন সংগ্রাম নিয়ে নাজমা খাতুন বলেন, ‘যতদিন শক্তি সামর্থ্য আছে ততদিনই এ কাজ করে যাবো। দুটি সোনার টুকরা ছেলে ছিল, তারা অকালে চলে গেল না ফেরার দেশে। আমার স্বামী অসুস্থ মানুষ তার জন্যই কষ্ট করে যাচ্ছি।  যদি সরকারি কোনো সহযোগিতা পাই বাকি জীবনটা একটু সুখে কাটাতে পারবো।’ নাজমাকে নেত্রকোনা মহিলা অধিদফতরের মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজনীন সুলতানা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা